নগরলিপি // প্রাণজি বসাক

১
কব্জিঘড়িটির মৃত্যু নেই
বারবার জলে ডুবেছে
বারবার চিকিৎসক কারিগর সাবধান করেছে
তাসত্ত্বেও দলদল জলাজল দেখলেই
হাত কব্জি কখন ডুবে যায়
ডুবে থাকে অনন্তকাল আসন্ন মৃত্যু জেনেও
২
এখন আর গল্প হয়না সেসব কথা উঠলেই
বসার ঘর ছেড়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ো
একটানা লম্বা সফরে দিনলিপি যেন কবিতা
আলোআঁধারি খেলা থাকছেই মৃত্যু জেনেও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ