শেখর দাশের ছোটগল্প || তপোধীর ভট্টাচার্য

শেখর দাশের ছোটগল্প 
তপোধীর ভট্টাচার্য 


শেখর দাশ যে বাংলা কথাসাহিত্যের এক নির্লিপ্ত ভাষার জাদুকর, তা প্রমাণিত হয়েছে তাঁর গল্পসংগ্রহ 'শেখর দাশের ছোটগল্প' বইতেই। তিনি শব্দকে কেবল বাক্যগঠন বা বর্ণনার জন্য ব্যবহার করেন না-শব্দ তাঁর হাতে এক-একটি আবেগ, দৃশ্য ও মানসিক উত্তরণের বাহক হয়ে ওঠে। সেই মনকাড়া ভাষাশিল্প নিয়েই তিনি নির্মাণ করেছেন উপন্যাস রাঙামাটি---একটি প্রেম, যন্ত্রণার গভীর মানবিক উপাখ্যান।

এই উপন্যাসের কেন্দ্রে রয়েছে কলেজপড়ুয়া দুই তরুণ-তরুণী---রণি ও ডলি। তাদের সম্পর্কের পরিণতি যতটা সরল, তার আবহ ততটাই জটিল। শহরের অনিশ্চিত সমাজবাস্তবতায় গড়ে-ওঠা এই প্রেম ধরা দেয় চুপিচুপি, কিন্তু তার অনুভব তীব্র ও আন্তরিক। লেখক দারুণ মমতায় রচনা করেছেন দুই চরিত্রের মানসিক জগৎ, তাদের টানাপোড়েন, একে অপরের প্রতি নিঃশর্ত নির্ভরতা।

কিন্তু জীবনের মতোই এই গল্পেও হঠাৎ আসে অনিবার্য ছেদ। এক দুর্ঘটনায় ডলির মৃত্যু ঘটে। চারপাশে বন্ধুবান্ধব, চেনা মানুষের ভিড় থাকলেও রণি হয়ে পড়ে একান্ত নিজস্ব নির্জনের বাসিন্দা। এই নিঃসঙ্গ সময় শুধু বাস্তব নয়, এক মানসিক অবস্থান---যার চিত্রায়নে শেখর দাশ অনন্য।

রাঙামাটি এক গভীর অনুভূতির উপন্যাস, যেখানে প্রেম যেমন স্বপ্ন হয়ে ধরা দেয়, তেমনি পরিণতি হয়ে ওঠে তীব্র বিষাদ। এই উপন্যাস পাঠকের মনে দীর্ঘ রেশ রেখে যায়----ভাষার সৌন্দর্য, চরিত্রের মানবিক গভীরতা এবং জীবনের আনিশ্চয়তা মিলিয়ে।
                                     ---তপোধীর ভট্টাচার্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ