দুঃখের ঘড়ি'
কলি বিশ্বাস
কোথায় ঠিক করতে দেবো
আমার দুঃখের ঘড়ি?
সময়ের ব্যাকুলতা সময়কে আগ্রাসী করে তুলেছে।
পিছিয়ে পড়েছি আমি ক্লান্তির শহরে,
যেখানে নেই কোন শান্ত নদী, ভালোবাসার নীড়
আর চঞ্চল হাওয়া।
দুচোখ সাঁতরে বেড়াচ্ছে অন্ধকারে,
ক্ষীণ আলোর রেখা ঢেকে রেখেছে
দুরন্ত মেঘ!
সবকিছু ছেড়ে আমি পালাতে চাই,
আর পেছন ফিরে তাকাতে চাইনা।
প্রতিটি রাত্রিই স্বপ্ন দেখে একটি ভোরের।
আমি বলি,
ভোরের স্বপ্ন জ্বলে অন্ধকারে যত
রাত্রির হৃদয়ে ফেলে অন্ধকারের ক্ষত।
🩸 'দুঃখের ঘড়ি'
কলি বিশ্বাস
সিলেট।
১২সেপ্টেম্বর /২৫ ইং।
0 মন্তব্যসমূহ