রেলযাত্রী রবীন্দ্রনাথ (প্রথম পর্ব)
—————————-
মীনাক্ষী ভট্টাচার্য
“ এ প্রাণ রাতের রেলগাড়ি “ — বলেছেন রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ ভ্রমণরসিক। বিশ্বযাত্রী। তিনি তাঁর বালক বয়স থেকে শুরু করে সারাটা জীবন যে কতোবার রেলপথে ভ্রমণ করেছেন তার হিসেব নেই।সেইসব ভ্রমণে সৃষ্টি হয়েছে কতো শত কবিতা ,গান, গল্প। যাত্রাপথে কামরায় বসে লিখেছেন বিস্তর পত্র। কখনো হয়তো রেলে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে পেয়ে গেছেন কোনো উপন্যাস বা নাটকের প্লট। দেশে বিদেশে হাজার হাজার বার তিনি রেলের যাত্রী হয়েছেন। সেইসব যাত্রাপথে ঘটেছে কতো বিচিত্র সব ঘটনা। কখনো মজার , কখনো দুঃসহ কষ্টের , কখনো চিত্তাকর্ষক আবার কখনো বা অপ্রত্যাশিত অভাবনীয় সংবর্ধনা। পৃথিবীর যাত্রীবাহী রেলগাড়ির ইতিহাসে রবীন্দ্রনাথ একজন ব্যতিক্রমী রেলযাত্রী — যাঁর কাছে রেলে চড়া শুধু গন্তব্যে পৌঁছানো নয় — তারচেয়েও অনেক বেশি। যুগ যুগ ধরে মানুষ ছুটে চলেছে সীমা থেকে অসীমের দিকে।রবীন্দ্রনাথের কাছে রেলগাড়ি হল সেই ছুটে চলার এক আশ্চর্য প্রতীকী রূপ।
( চলবে ।)
0 মন্তব্যসমূহ