রাখী // পার্বতী মিত্র



রাখী
পার্বতী মিত্র

ভাইয়ের হাতে বাঁধবে রাখী-
         আনন্দেতে বোন,
আশায় আশায় থাকে তারা-
         কখন আসবে সেই শুভক্ষণ।
বোনের পাশে সারা জীবন-
          থাকবে হয়ে ঢাল,
 রাখী বন্ধন হবে অটুট-
         নিশ্চিন্তে থাকবে চিরকাল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ