রাখিবন্ধন // মাওলানা মহবুবুর রহমান


রাখিবন্ধন
মাওলানা মহবুবুর রহমান

বাঙালির নাড়ির টান
রাখী বন্ধন উৎসব
সব দূরত্বের অবসান
একই বন্ধনে বদ্ধ সব। 

মানব মনের বিভেদ দূর
সবাই সবার আপনজন
নিপাত যাক নির্দয় নিষ্ঠুর
একাত্ম হোক বিশ্ব ভূবন। 

ধর্ম-বর্ণ আর জাতিভেদ
সব বিভেদ হোক শেষ
হিংসুক,বিদ্বেষী উচ্ছেদ
কৃপা করুন পরমেশ। 

শুভক্ষণে মানবমনে
দিলাম রাখীর বাঁধন। 
ভালোবাসার বিস্তরনে
সম্পর্ক হোক চিরন্তন।

শেষক্ষণে সবার সনে
মম আত্মিক মিনতি
কলমের নিরন্তকরণে
দিবেন আশিস প্রীতি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ