প্রকাশনা মঞ্চও বইমেলার সৌন্দর্য অথচ বঞ্চিত করা হচ্ছে

প্রকাশনা মঞ্চও বইমেলার সৌন্দর্য অথচ বঞ্চিত করা হচ্ছে 
আগরতলা :প্রকাশনা মঞ্চকে
আগরতলা বইমেলায় যুক্ত করার জন্য বিগত  তিন বছর থেকে আগরতলা বইমেলার বিভিন্ন কমিটি দপ্তরকে অবগত করা হচ্ছে সংস্থার পক্ষে প্রতিনিধি দল। "প্রকাশনা মঞ্চ" বই প্রকাশ বই বিক্রি ও গ্রন্থমেলা আয়োজনের মতো বই সম্পর্কিত বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এগারো জন প্রকাশক ও পঁয়ত্রিশটি লিটল ম্যাগাজিন প্রকাশনা মঞ্চের সদস্য। প্রকাশনা মঞ্চ ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিস্ট্রেশন এ্যক্ট এর আওতায় রেজিস্ট্রেশন প্রাপ্ত সংস্থা ( রেজিস্ট্রেশন নং -৮৭২১অফ্ ২০২১) । প্রকাশনা মঞ্চ পাবলিশার্স এসোসিয়েশনগুলোর মতোই তাদের কর্মকার্ণ্ড ত্রিপুরায় চালিয়ে কাজ করে যাচ্ছেন। অথচ বিগত বছরগুলিতে আগরতলা বইমেলার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চেয়েও বঞ্চিত হচ্ছেন বলে সংস্থার সম্পাদক বিজন বোস এক প্রেসবার্তায় জানিয়েছেন । অথচ ত্রিপুরার অন্য তিনটি প্রকাশনা সংস্থা  বইমেলার সকল কর্মকান্ডে যুক্ত এবং মেলা কমিটির সদস্য এমনকি এই তিনটি সংস্থা। প্রকাশনা মঞ্চও  ত্রিপুরার অন্যান্য প্রকাশনা সংস্থার মতো আগরতলা বইমেলায় সমমর্যদা দেওয়া হউক। বিভিন্ন কমিটিতে যুক্ত করা হোক তাদের দাবি। পাশাপাশি তাদের সংস্থাকেও স্টল প্রদান করা হোক।

 কিন্তু এইটুকু দাবি কর্তপক্ষ গ্রহণ করতে অসুবিধা কোথায় তাও প্রকাশনা মঞ্চকে অবগত করা হচ্ছে না।
আগরতলা বইমেলার আয়োজক সঠিক সিদ্ধান্ত না নিলে
প্রকাশনা মঞ্চ  আগামী দিনগুলোতে ব্যাপক জনসমর্থনের জন্য আন্দোলনে নামবে বলেও সম্পাদক জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ