উত্তর পূর্বাঞ্চলের কবিদের কবিতার উল্লেখযোগ্য পঙক্তি
সংকলন
কুুমার অজিত দত্ত
গোবিন্দ ধর
ভালোই যদি বাস তুমি তোমার নিজের মাকে , /আমার মা কি ভাগ পাবে না তোমার ভালোবাসার /তোমার মায়ের অপমানে তোমার যদি বাজে বুকে /আমার মায়ের মানহানি কি তোমার গায়ে লাগবে না ? # তোমার মুখের ভাষা যদি তোমার কাছে প্রাণের অধিক , /আমার মুখের ভাষাও আমার কাছে তেমনি প্রিয় ! /মাতৃভাষা মায়ের মত । সবারই চাই বুকের বাতাস ! /সবাই বাঁচলে তবেই বাঁচা , একা কি কেউ বাঁচাতে পারে ? ** ---মিহির দেব (ত্রিপুরা )
[01/09, 9:30 am] KUMAR AJIT DATTA: আমি আছি সেইসব পাখিদের নীচে , যেন ভাঙাচোরা গান/যেন সীমাহীন সুরের শ্মশান /ব্যর্থ যত শমীবৃক্ষে ব্যর্থ সব পাতা /শুয়ে আছি মৃতসুরে , চারদিকে দাউ দাউ গানের বিধাতা *** ---বিকাশ সরকার
[03/09, 12:16 pm] KUMAR AJIT DATTA: পথ ও উপপথ গলি আর অ্যাভেনিউ /বোবা যন্ত্রণায় অন্ধকার /পিছল মৃত্যুর সাপ পায়ের তলা দিয়ে /(আলো কোথায় )/গলা চেপে রাখা ট্রাফিকের দূরের স্পন্দন /ভয় ও আশ্বাসের জটিল উৎকন্ঠা আনে ; /(অরণ্যে চোখ জ্বলে বাঘ ও বনবিড়ালের ) # জীবন বেঁচে থাকে । তবুও বেঁচে থাকে । /আর থাকে জীবিকার গলির ধাঁধা/অমৃতের পুত্র আমরা /মৃত্যু-স্নাতা হে মহানগর । *** ---নবকান্ত বরুয়া (অসমিয়া থেকে অনুবাদ : প্রসূন বর্মন )
[04/09, 9:48 am] KUMAR AJIT DATTA: আমরা টের পাই আমাদের সকলের ভাষা এক নয় /কিন্তু প্রতিটি ভাষারই আছে মাতৃস্তন /স্নেহভরা তৃষ্ণার আকুতি । /তাই দুঃখ পেলে আমাদের অবস্থার দৃশ্য হয় এক /কিন্তু সমগ্র সুখের ছবি আমরা কেউ দেখিনি এখনো । /যেখানেই থাকি না কেন --- সংখ্যায় আমরা ঢের /আমাদের শরীরের ঘাম আর তার লোনা স্বাদ /সভ্যতার ভিতরে তলায় চাপা থাকে , /আমাদের রক্তবিন্দু একই ইতিহাস /সর্বত্র লিখে চলে বিষণ্ন পাথর ও ধূসর মাটিতে । ** ---সলিলকৃষ্ণ দেববর্মন (ত্রিপুরা )
[05/09, 9:30 am] KUMAR AJIT DATTA: পৃথিবী , এ কেমন স্বপ ভস্ম নিদ্রাহীন জাগরণ ? /কোথায় সরব সত্তা ? /তোমার ক্ষমার শিউলি স্মৃতিবন্দী দুঃখের সমাস । /আমাকে চিরনিদ্রায় শায়িত কর তোমার অতলে /আমার আহত আত্মা কাঁদে অবিশ্রান্ত বিবর্ণ মড়কে । ***** ---ছবি গুপ্তা
[06/09, 10:19 am] KUMAR AJIT DATTA: বিশ্বস্ত স্বপ্নের কাছে যাওয়া হয়নি /শতাব্দীকাল । যখনই ইচ্ছে হয় খুব , দুদ্দাড় /হওয়া এসে উলটে দ্যায় /গোপন নির্মাণ ;শান্তি ও /কবুতরের রক্তে ভিজে যায় মাটি ।/এক সময় বৃষ্টি হয় খুব । বৃষ্টি যায় । /সাদা ক্যানভাসে বৈধব্যের দুঃখ বড় বেশি /স্পষ্ট হয়ে ওঠে /শীতকাতুরে রজনী আমার । ভয়ংকর *********** ---পীযূষ রাউত
[07/09, 9:31 am] KUMAR AJIT DATTA: এত লাশ , রক্তপাত , হিংসা /বলাৎকার , রাহাজানি /এত চোরাকারবার , ষড়যন্ত্র , কূটচাল /লালসা , গদি টানাটানি /সুদী কারবার ---মহাজনী , /এত কুরুক্ষেত্র , শকুনীর দঙ্গল /পেরিয়ে কী পেলে ## অন্ধ ধৃতরাষ্ট্র । /যুদ্ধ শেষের কাতর ঊরুভাঙা দুর্যোধন ! আর /খোলাচুলের দ্রৌপদী ! ! ! *** ---অভিজিৎ চক্রবর্তী (ত্রিপুরা )
[08/09, 9:44 am] KUMAR AJIT DATTA: আমি সংগ্রামের গল্প করি /মুছি স্মৃতি-ঘাম /করুণ ভাটিয়ালি /ধানজল একাকার করে /ঘাটগুলো পড়ে থাকে নীরবে । /কিন্তু ব্যস্ত মরুভূমির মতো /আমি ভ্রুক্ষেপহীন /অবিরাম সংগ্রামের গল্প করে চলি ... *** ---শ্রাবন্তী দাশ পুরকায়স্থ
[09/09, 10:33 am] KUMAR AJIT DATTA: পাপ চাপা দেওয়ার মাটিতে ঢাকা পড়ে গণকবর।/তথাপি চাপা থাকে না পাপের কোনো খবর । /অনাগত ভবিষ্যতে মানুষ জানতে পারবে , /প্রত্নখননে , কেমন ছিল জল্লাদের উল্লাস । /একদিন গাছ , লতা , পাতা , নিহত প্রাণ হবে ফসিল /সেখানে লেখা হয়ে থাকবে আজকের যাপিত জীবনের দলিল । **** ---সুভাষচন্দ্র দাস
[10/09, 10:08 am] KUMAR AJIT DATTA: তবু মজার ব্যাপার কী জানো মা , তোমার আকাশ আমাকে তেমন /করে ঘুমোতে বা জাগতে দেয়নি কোনদিনও , ভালো করে গিলতেও /দেয়নি একটু গেরি-গুগ্লির ঝোল । তাও দেখ না কেমন দীর্ঘ /রোগভোগের পর আজ আবার বিছানা ছেড় উঠছি চটচটে ঘামের গন্ধ /গায়ে নিয়ে । তোমার শাড়ির যুগান্ত বৃষ্টিভেজা সুবাস কেন যে আমাকে /কোনদিনও নিঃস্ব হতে দেয়নি মা , তা তুমিই জানো , /অন্য কেউ নয় । ***** ---বিমলেন্দু ভৌমিক
[11/09, 10:35 am] KUMAR AJIT DATTA: সমস্ত স্টেশন থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে /সাপের খোলস পাল্টানো মানুষেরা , ট্রেন ভেঙে পড়েছে অদূরে /নীল গার্ডের পতাকা আগাছার জঙ্গলের ভেতর হারিয়ে যাচ্ছে /কোথাও এখন শব্দ নেই ## আকাশে মেঘের পিঠে ঝুলে আছে ক্রুশবিদ্ধ যীশু , তা থেকে ক্রমশ /ঝরে যাচ্ছে রক্ত আমাদের আঙিনায়,জাহান্নাম থেকে উঠে আসছে আর্তের কান্না ---/ চারপাশে কেবল মাছের আঁশ ---আঁশটের গন্ধের মাঝে /আমাদের পতাকা লুটিয়ে আছে , আমরা কি পরাজিত মুখে ফিরে যাচ্ছি *** ---আশুতোষ দাশ
[11/09, 10:44 am] GOBINDA DHAR: অপহৃতের দিনলিপি
অপহৃতের অশ্রুবৃত্তান্ত জড়ো করেছি অামি
শুধু অপহৃতই জানে গৃহকাতরতার মানে
জীবনের ধুলোস্মৃতি সব থেকে করেছে একাকী
সন্ধ্যার মূর্ছিত অা্ঁধার তাকে গৃহকোণে টানে
অপহৃতের দিনলিপি সাদা পৃষ্ঠা জানে
দিলীপ দাস
( রৌদ্রের অাড়াল )
[12/09, 9:18 am] KUMAR AJIT DATTA: মহাশূন্যের শেষ সীমা ছুঁয়ে আছে /যাবতীয় সম্পর্কের টানাপোড়েন/রক্তিম অক্ষরে ভিজে গেছে তোমার নীরবতা ## আমার বিরুদ্ধে কে বা কারা /ফতোয়া জারি করে ...## গ্যালিলিও তখন আতসকাচ হাতে নিয়ে /আমার কবিতা পড়েন ---/'সুনামির বিস্ফোরণে অনামী মানুষ /এখনো বেঁচে আছে রক্তমাংস আলোয় ' **** ---তুষারকান্তি সাহা
[13/09, 9:19 am] KUMAR AJIT DATTA: ঢাকা বলো , মস্কো বলো /পেয়িংচিং অথবা সাংহাই , দুবাইয়ে এখন রাত কত ? /লন্ডনে এবারে কতটা শীত , এইক্ষণে স্পেনের শহরে তুমি ? /পৃথিবীটা আজ পায়ে পায়ে ঘোরা যেন নেহাতই ফুটবল ! /একবিংশ শতকের নিকষ মধ্যরাতে জার্মান ফুয়েরার আমরা সকলে ****** ----সমর দেব
[14/09, 10:11 am] KUMAR AJIT DATTA: শুকনো মাকড়সা যেন আটকে থাকে আলপনায় /পরবের দিন শেষ হল বুঝি । মাঝ পেটে দাগ পড়ে /কাঁটাতারের । ## তুমি চলে গেলে । /ভাঙাঘর এখনো ভাঙছে ভূমধ্যে । আমি আছি কি নেই মনে পড়ে না /আমার শোবার ঘরে বুঝি ঝাঁট পড়ে না । *** ---সন্তোষ রায়
[15/09, 9:40 am] KUMAR AJIT DATTA: যা কিছু দূরত্ব ওই দুর্মর দুয়ারে /সব ভেঙে নামে আজ /নিখিলের মর্ম এই --- ভাষার অক্ষর /তুমিই আমার পার্বত্য বিদ্যেসাগর । ## বাঙাল রাখালে আজ /পেয়েছে কার্বির উৎসব /খামারে খামারে তার মৌন আয়োজন /ইসি হিনি কেথম.../ঠান্ডা মাথায় কিছু চাষবাস হোক । /আড়ালে , /ঝরনার নিবিড়ে /ঝোলা হাতে একা ওই হেঁটে যান লংকাম টেরন।**** ----মিহির মজুমদার
[16/09, 9:41 am] KUMAR AJIT DATTA: চতুর্দিকে শত্রুদের ঢ্যাঙা ছায়া , ওদের নিখুঁত /যুদ্ধসাজ সন্ধ্যা আনে চোখে , /তারার ছন্দিত তলোয়ারে হবে ওরা খান খান /সুনিশ্চিত , এবং জোনাকি-অভ্যর্থিত /পথে কামিনীর ঘ্রাণ নিয়ে /বাড়ি ফেরা হবে না কখনো । । ***** ---শামসুর রাহমান
[17/09, 11:14 am] KUMAR AJIT DATTA: মানুষের কাছে গেলেই মনে হয় /মানুষ কেমন আলাদা /তখন আর দীর্ঘতর জীবনের দিকে /ফিরে চাইবার সাধ থাকে না ## শুধু দেখি ---/এক-একটা প্রিয় মানুষ বড় অসময়ে শ্মশানে ঘুমোতে চলে যাচ্ছে /চতুর্দিকে জীবনের কল্লোল থেকে দূরে /এ ভাবেই এক-একটা মানুষ হারিয়ে যায় অন্য লোকালয়ে /এবং স্তব্ধ হয় পৃথিবীর সব গান আর হাসি ***** ---চিন্ময়কুমার দাস
[18/09, 11:05 am] KUMAR AJIT DATTA: সীমান্তের কাঁটাতারের বেড়ায় বসে /এপার আর ওপারের
দুটি পাখি /গান গায় /মেতে ওঠে নিবিড় সঙ্গমে /তখনই কাঁটাতারগুলি গলে গলে /সীমান্তে বৃষ্টি নেমে আসে ****** ---অর্জুন দাস
[19/09, 10:15 am] KUMAR AJIT DATTA: বজ্রের জন্য রাখা আমার হাড়ে /অনুভব করলাম বাঁশির ডাক । ##বাঁশিটি রক্তের নিচে , হাড়ের মাঝে /লুকিয়ে ছিল এতকাল । সেখানে /স্তূপ করে রেখেছিলাম সময়ের কিছু শুকনো পাতা । ## পাতাগুলো সরিয়ে দিল কে ? /বলো কার সেই স্নিগ্ধ হাত ! **** ---হীরেন ভট্টাচার্য (অসমিয়া থেকে অনুবাদ : সঞ্জয় চক্রবর্তী )
[20/09, 9:01 am] KUMAR AJIT DATTA: আমরা মোটেই টের পাচ্ছি না /কেমন করে ঢাক পেটানোর শব্দে /একের পর এক বলি হয়ে যাচ্ছি , /খাঁড়া উঠছে আর নামছে /নামছে আর উঠছে ---/চোখের সামনে স্পস্ট দেখতে পাচ্ছি /জল্লাদের লোমশ দুটি হাত । *** ---রবীন্দ্র সরকার
[21/09, 10:24 am] KUMAR AJIT DATTA: ঈশ্বরের কোনো কুঠুরি নেই /ঈশ্বরের কোনো ধর্মচিহ্ন নেই /ঈশ্বরের কোনো চিহ্নিত ধর্মও নেই /প্রেম ও লালন ছাড়া , /ঠিক /এক একা নারীর মতো । /এক একা নারীর
মতোই /ঈশ্বরের দুচোখে জল শুধু জল /ভালোবাসার এবং ভালোবাসতে না পারার ... ***** ---দেবলীনা সেনগুপ্ত
[22/09, 9:22 am] KUMAR AJIT DATTA: তেমনই সব প্রতিশ্রুতিই একদিন /দেখে ফেলি , উন্মোচিত করে অবিনাশী সময়ের সীমা , /দেখে ফেলি , হলুদ রাত , রক্তহীন দিনের সন্ধান , /দেখে ফেলি , গ্রাম্যদেবতার মতো জাগ্রত কোনো এক /প্রবাদ পুরুষ,জ্যোৎস্নার শাল গায়ে /সাঁকো পার হয়ে /চলে যায় নিঃশব্দে নতুন আবাদে । **** ---কৃষ্ণদাস ভট্টাচার্য
[23/09, 10:23 am] KUMAR AJIT DATTA: দুর্নীতিরও ছায়া আছে --- চোখ মুখ পূর্ণ অবয়বে /আস্ত এক ছবি , যে ছবি কাচে ও ফ্রেমে /বদ্ধ নয় , থাকে না কখনো --- /সাপেদের মতো নয় ;সাপুড়িয়া জানে /এইসব প্রাণীরাও আসলে অহিংস । /এইমাত্র চেয়েছিল ; শুধু খেলা নয় , তারও বেশি /'আমি শুভ্র থেকে যাবো ' ---/এই মাত্র চেয়েছিল শুধু ****** ---দিব্যেন্দু ভট্টাচার্য
[24/09, 9:16 am] KUMAR AJIT DATTA: ঘরে ঘরে দীপ জ্বলে ; এই আশা প্রেম বেদনার /অজগর অন্ধকার সহসা নিবিড় হয়ে আসে। /এই মৃত শহরের সূর্যমুখী গলির মুখেতে /আত্মার সুরভি কার অন্ধকারে বাষ্প হয়ে ভাসে । **** ---আনন্দমোহন মুখোপাধ্যায
[25/09, 9:11 am] KUMAR AJIT DATTA: পৃথিবীর সব কিছু সহজ অন্বয়ে বেঁধে /আকাশের সাথে এক সেতু /গড়া কি যাবে না ---?/---অসম্ভব সেতুবন্ধ জীবনে হৃদয়ে ? # আমি কবি নই । /---আমি পৃথিবীর কেউ । /আমাকে আজকে কোনো সহজ বিন্দুর দিকে /নিয়ে যেতে পার ? *** ---সরোজ বিশ্বাস
[26/09, 9:15 am] KUMAR AJIT DATTA: আমার সামনের চেয়ারে যে বসেছিল /যে আমার পাশের চেয়ারে বসে /যে আমার পেছনের চেয়ারে বসে ব্যথায় চিৎকার করে উঠছিল /যে খুব দ্রুত ভাবে কথায় সময়কে এগিয়ে নিয়ে যাচ্ছিল /তারা এখন কোথায় চলে গেছে # তারা এখন কে কোথায় বসে আছে /তারা এখন কে কোথায় ব্যথায় শিরদাঁড়া বাঁকা করে /জাপটে ধরেছে নিজেদের বুক # তাঁদের বুকে এখন আগুন সেঁকে দিলে হয়তো তাঁরা প্রত্যেকেই উঠে দাঁড়াবে /তাঁরা প্রত্যেকেই নিজেদের ছায়া অনুসরণ করে হাঁটতে থাকবে আমার দিকে /আর আমি পাথর ছুঁড়ে ছুঁড়ে দেখিয়ে দেব /কোথায় আলো কোথায় আঁধার *** ---সনন্ত তাঁতি
[04/10, 9:36 am] KUMAR AJIT DATTA: ঘুমিয়েছে জটায়ুরা মন্ত্রপুত শীতল শয্যার মমতায় /নিদ্রাহীন শ্বাপদেরা ছিঁড়ে খায় অন্ধকার পথে বুভুক্ষায় /তোমার ম্যামথ দেহ নির্বিকার , তাইতো আমার মন হায় /লিঞ্চিং ক্লিষ্ট কোনও অর্ধদগ্ধ নিগ্রো তরুণের বেদনায় # ছেয়ে আছে , চোখ বুজে আবেগের কাঁকন পরানো তোর হাতে /উপহাস , মৃতবৎসা ভালোবাসা ছড়িয়ে চলেছি তাই রাতে । ********** ---বিমল চৌধুরী
[05/10, 9:43 am] KUMAR AJIT DATTA: এখন অদ্ভুতচ্ছ্লে দেশী আর বিদেশী বাতাস /রুখে অমল বীজের বিস্তার /পাথরকঠিন মূলে পৌঁছে না জল , /ফুল শয্যায় একা একা বসে কাঁদে লতাগুল্ম । /অথচ কি সুমহান অভিন্ন ঐক্য পৃথিবীর বনজ সম্পদে /শস্য আনে আজও তাই সখ্যের আলিঙ্গন । ***** ---সুভাষ সরকার
[06/10, 10:31 am] KUMAR AJIT DATTA: দিনগুলো সব রাতগুলো সব # বৃষ্টিহীন চৌচির মাটি হয়ে ঘ্রাণ ছড়ায় /বেওয়ারিশ মৃত ভ্রূণের যেখানে পাথরের বুক ফেঁটে ফিনকি হয়ে নেমে আসে /আদিম রক্ত # দিনগুলো সব রাতগুলো সব /শকুনের ছায়া হয়ে মিলিয়ে যায় ধূসর দিগন্তে যেখানে # মুখ থুবড়ে এখনো পড়ে আমাদেরই রক্তাক্ত উত্তরপুরুষ *** ---কু অ দ
[07/10, 10:10 am] KUMAR AJIT DATTA: মানুষের কথা বলা --- মানুষের বেঁচে থাকা --- মানুষের আকাংক্ষা --- /এইসব চড়ুই পাখিদের ইতিহাস করে দিয়ে আরো কতশত বৎসরে এগিয়ে/ যেতে যেতে স্বপ্নে লীন হবে । কিম্বা ভূমিকম্পে ভেঙে পড়বে /উড়ালপুল --- বহুতল বাড়ি --- অতি উঁচু ইথারবাহি টাওয়ার যারা কখনো /চড়ুইপাখিদের স্বপ্নে আসে না ... ***---বিজয় ঘোষ
[08/10, 12:10 pm] KUMAR AJIT DATTA: না না । পেনডোরা তুমি তোমার বাক্স খুলে /ভালোই করেছ । বুর্জোয়া দেবতার মানা কে মানে ? /বিপরীতে আদিম অভীপ্সা আমাকে /কামড়ে খেত । আশাপূর্ণ প্রাগৈতিহাসিক আমি, /ঘুমোতাম শেওলাপড়া স্যাঁতসেঁতে অন্ধকার /গহ্বরে । উলঙ্গ । স্তব্ধ সভ্যতা । পরিতৃপ্ত আদিমতা । # কিন্তু , না । বাক্সটা তোমার বন্ধ রাখা ছিল /উচিৎ সুন্দরী । অন্তত আশাশূন্য মানব , /সভ্যতার চরম চূড়ায় পৌঁছেও আমাকে তোমাকে/ খাবলে খেতনা এমন করে আজকের মত । *** ---দেবরঞ্জন ধর
[09/10, 10:02 am] KUMAR AJIT DATTA: বিভিন্ন প্রান্তর -- বিভিন্ন জনর ---/অভিন্ন কবির সপোন---। /নাই জাতিভেদ -- নাই আপোন পর ---/মধুময় কবির ভাষণ --। । /কবি মানে হৈছে --- কাব্য সৃষ্টিকর্তা ---/সুখ দুঃখ পরিহার করি --। /কবিতার সহিতে সদায় একো নি েষ্ঠ--/শান্তি লভিব পারি ---/প্রতি দিনে দিনে -- প্রতিক্ষণে ক্ষণে ---/ভাবিলেও নহয় শেষ -- / প্রাকৃতিক সৌন্দর্য্য-ভরা পরিপূর্ণ--/ এয়াই অসম দেশ । । *** ---বলভদ্র দাস (একজন রিকশাওয়ালা)। কবিতাটি হুবহু অসমিয়াতেই তুলে ধরা হলো ।
[10/10, 10:16 am] KUMAR AJIT DATTA: তাইতো আর কলম ধরি না বিশেষ , /পুরানো দিনগুলির মাঝেই নিজেকে খুঁজি । কৃষ্ণচূড়ার /ফুলগুলি যেন শুকিয়ে গেছে , দিশাং মুখের অণুদির /খবর আর জানা নেই , লংসনিয়ায় হয়তো সকাল - সন্ধ্যা /একই ভাবে নামে , পাখিরা কবে ঘরে ফিরবে কেউতো /জানে না , কিংবা রাঙাদির ভালোবাসার মানুষটি কেমন /আছে কে জানে । তবু সব কিছু নিয়েই তো এ জীবন , এই ভালো /লাগা , মন্দ -লাগা , এই তরী নিয়ে ঘাটে ঘাটে যাওয়া । /যত টুকু পেয়েছি আর যা পাইনি /সবকিছু নিয়েই তো এ জীবন । জানি , /চলে যাবো একদিন , কোনো খেদ নেই , জীবন মানেই তো /আসা আর চলে যাওয়া , এতে ভুল নেই । । *** ---খেলু মজুমদার
[11/10, 9:05 am] KUMAR AJIT DATTA: আসলে দুঃখের কোনো সঠিক ভাস্কর্য নেই /বুকে হাত রাখলে শোনা যায় /আমাদের শোকের আবহ /চুন ও চিনির এক অনিচ্ছুক রসায়ন। **** ---পংকজ বণিক (ত্রিপুরা )
[12/10, 9:10 am] KUMAR AJIT DATTA: এ মাটি কার মাটি । /এ পথ কি কারো একলার । # যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে /এখানে এসে তুমি থেমেছ বন্ধু --- # সেখানে যখন একদিন পড়বে না পদচিহ্ন /সেই চিহ্নযাত্রা হবে অলিখিত ইতিহাস ...# সেই ইতিহাসে আমি আছি /তুমিও আছ ...# আর আছে দুজনের নিষ্ঠুর নিয়তি । ****** ---সঞ্জয় ভট্টাচার্য
[13/10, 10:31 am] KUMAR AJIT DATTA: দীর্ঘ দিন হয়তো কোনো পিপাসার ঘোরে আপনি যখন ক্লান্ত /একটি সুচারু থাবা এসে আপনার সমস্ত প্রত্যয়ের গায়ে /আক্রমণের লিপি রেখে যাবে/দিনের শেষে তার কাছে আপনার কোনো কৈফিয়ত থাকবে না ****** ---দীপিকা বিশ্বাস
[14/10, 9:41 am] KUMAR AJIT DATTA: যদি আলো নিভে যায় দ্রুত /যদি ছায়া নেমে আসে ক্রমে /যদি দুয়ারের কাছে এসে /পায়ের শব্দ তার থামে /তবে তুমি জ্বেলে দিও বাতি /জ্বেলে দিও দূরে ধ্রুবতারা /তাদেরও তো বাড়ি ফেরা চাই /ভুল পথে হারিয়েছে যারা । *** ---স্বর্ণালি বিশ্বাস ভট্টাচার্য
[16/10, 9:20 am] KUMAR AJIT DATTA: ঈশ্বরের অশ্রুপতনের প্রবল প্রপাতে /এইমাত্র ডুবে গেল চন্দ্রালোক , /জলস্থল অন্তরীক্ষ /আর কিছু নেই । /ঈশ্বরীর সোনার শরীর ডুবে যাচ্ছে । /বিশাল শূন্যতা । তাও । /ঈশ্বর এখন থেকে অনন্ত প্লাবনে /সঙ্গীহীন একাকী বিষাদে /অনন্ত সময় কাটাবেন কী করে জানি না । * ---ব্রজেন্দ্রকুমার সিংহ
[17/10, 10:48 am] KUMAR AJIT DATTA: ফের কার্ফুর সময় হল । /তুমি বললে 'কবিতা লেখা সহজ , মানুষ মারার মতোই '। /নিম্নবর্গের মানুষ । আলি আর কুলি । মাল-দার /বেশ্যা মরে না । নেতাও মরে না , মরে ওরাই । # দরজা বন্ধ ঘরে আমরা স্বস্তিতে ঘুমাই । /রাস্তায় পড়ে থাকে 'ওদের 'মৃতদেহ । /কবিতা একটি কবর থেকে উঠে এল ।/ কবিরাও বেশ্যা । সম্ভ্রান্ত । /নিজেকে কৃতজ্ঞতা জানালাম । *** ---দিব্যজ্যোতি বরা (অসমিয়া থেকে অনুবাদ : শ্যামল বিশ্বাস )
[18/10, 10:51 am] KUMAR AJIT DATTA: এক ঘেয়ে সাদা-কালো দিনের /পর /অপার্থিব সন্ধ্যা নামল /শিলচরে /আজ সারারাত /ফুটপাথের ঈশ্বর আমি /কুয়াশা মাখানো নদীর /জ্বর মাপবো তোমার /আঙুল দিয়ে শিমূল , আজ রাতে বাড়ি ফিরছি না । *** ---বিশ্বরাজ ভট্টাচার্য
[19/10, 10:44 am] KUMAR AJIT DATTA: শুভ বিজয়া । আগত দিনগুলো আপনার ভালো কাটুক । ************************** শব্দকে কোনও কিছুই কলংকিত করতে পারে না । /সময়ের জ্বলন্ত অগ্নিকুন্ডে , /হাতুড়ি পেটানোর ঢং ঢং শব্দের মধ্যে /সবচেয়ে উপযুক্ত এই মুহূর্তটিতে /আমি দৃঢ়তার সন্গে এগিয়ে যাব /নিজের মত প্রকাশ করতে করতে । ** ---ভারভারা রাও(তেলুগু থেকে ইংরেজি তর্জমার বাংলা অনুবাদ : তাপস পাল )
[19/10, 12:55 pm] GOBINDA DHAR: চূড়ায় দাঁড়িয়ে আছি অবিমৃশ্যকারী
এফোঁড়-ওফোঁড় বুক, হাতে ধরা নিজেরই তরবারি।
(শিবাশিস চট্টোপাধ্যায়, "পার্থিব করাত")
[20/10, 12:37 pm] KUMAR AJIT DATTA: এই পৃথিবী /নিষ্ঠুর , অমসৃণ এবং ভরে আছে দুঃখে /এই নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখো ! /সে কি জানতো যে এ পৃথিবীটা দুঃখময় ? /কিন্তু কোনো মৃত্যুশয্যায় শায়িত লোকের কাছে আরো তিক্তকর ।... ## ঈশ্বরের হাত এসে এখনো পৌঁছায় নি /তোমার শ্বাস রুদ্ধ করে দিতে /তুমি কি তোমার দেহ থেকে আত্মাটাকে ছিনিয়ে নিতে পার ? /তোমার মতো আরো অনেকে এখানে মৃত্যুশয্যায় শায়িত /হ্যাঁ , ওরা এখনো বাঁচার আকাংখা করে /এবং বাঁচার জন্য টান টান । ******** ---ড: স্ট্রিমলেফ খার (খাসি থেকে অনুবাদ : সত্যজিৎ ভট্টাচার্য )
[21/10, 11:08 am] KUMAR AJIT DATTA: বুকের মধ্যে জ্বলন্ত চিতায় পুড়ছে মেধা , অর্ধনারীশ্বর , /কবিতার খুব কাছাকাছি , নষ্ট সভ্যতার দরজায় /এই ম্লান টেবিলে বসে থাকা একাকী কবির হলুদ মুখ , /পারিজাতময় স্বর্গ , ইসাবেলার হাসি , /তুমি জেনে রেখো তোমাকে মানায় না আর /তোমার এই প্রগাঢ় অহংকার । ** ---দেবাশিস চন্দ
[22/10, 9:45 am] KUMAR AJIT DATTA: কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো /কবিতা লেখার আগে ভিখারিকে দান করে এসো /কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো /কবিতা লেখার আগে অশ্রুজলে শুদ্ধ হয়ে এসো /কবিতা পবিত্র লিপি ---/ হৃদয়ের বীজমন্ত্র , নক্ষত্রলোকের প্রত্যাদেশও । *** --- রণজিৎ দাশ
[24/10, 9:40 am] KUMAR AJIT DATTA: বানের জোয়ারে কাঁপে আউষের পরিপক্ক ক্ষেত , /দাংগার আগুন জ্বলে , দুর্ভিক্ষের অশনি সংকেত । /ঘরহীন নিরন্ন মানুষেরা জড়ো হয় শিবিরে শিবিরে /তুমি আজ কল্পতরু , ক্রীড়াশৈলি মানুষেরে ঘিরে ।# ভালোবাসা উচাটন ভাব , ত্রাণে তুমি দেখাও অশেষ /অহৈতুকী আড়ম্বর , আমি চিনি মধ্যযামে সালোক-সংশ্লেষ । ** ---স্বপন সেনগুপ্ত
[25/10, 10:20 am] KUMAR AJIT DATTA: আচ্ছা /আমি কি জানি না /ঘন ঘন কাশতে থাকা বুড়ো মানুষটি কে /বুড়ো মানুষটি কাশলেই শুকনো পাতাগুলো /শব্দ করে চেঁচায় আকাশটা নিভে যায় । /প্রাচীন সেই পাথরের সিঁড়ি বেয়ে নূপুর পায়ে নেমে যায় /শেষ রাতের পরী /ঘুমের ভেতর শিশুটি কাঁদে /কাঁদে না হাসে হাসে না কাঁদে # আগুন মেখে লাল এই হাতের তালুতে , রক্ত /চাপ -চাপ তাজা , আমারই মুখের ****** ---নীলমণি ফূকন (অসমিয়া থেকে অনুবাদ : কু অ দ )
[26/10, 10:20 am] KUMAR AJIT DATTA: যদি প্রত্যাখ্যান কর , তবু, কুশল শুধাবো # ঔপনিবেশিক , তার স্থিতিস্থাপকতা /নিয়ে , ফিরে ফিরে , ক্রমাগত অধীরতা ---এই তো জীবন । /এই কথা বলা ভালো , আপাতত । ## তাই আজকাল বাতাসেরা তর্জনী উঁচিয়ে বলে 'তুমি বিদেশি , যুবক '! /মন্দ নয় , ঔপনিবেশিক /তাই লাগে ভালো । পারিপার্শ্বিকতা , ওরা জানে , ভাঙা রেকর্ডের মতো ফিরে ফিরে বলে --- /যদি প্রত্যাখ্যান কর , আমি , কুশল শুধাবো ... *** ---দিব্যেন্দু ভট্টাচার্য
[27/10, 10:09 am] KUMAR AJIT DATTA: সকলেই উত্তরণশীল , স্বপ্নালু জীবনে পরিব্যাপ্ত , মৃত্যুহীন শুধু , /তবে কেন শব্দের অরণ্যে ঘুরি আমি , কীসের অমোঘ টানে /মনে হয় সেই প্রেতলোক , প্রেতযোনি-সম্ভূত আমি , আর নিস্তার নেই /অরণ্য-বাতাসে কেঁপে উঠি , নিরর্থক মনে হয় এই দীর্ঘ পরিক্রমা /শূন্য ভবন খুঁজে না পাই যদি , শুধু ভেসে যাব এই বড় অবেলায় ****---সৌমিত্র বৈশ্য
[28/10, 10:14 am] KUMAR AJIT DATTA: ভুসুক বঙালি ভইলি কেন#প্রশ্ন অবৈধ ছিল , অধিকন্তু খিলঞ্জিয়া নয় /ভেসে এসেছিল একা পঁউআ খাল বাহিউ বাহিউ #### যখন পাটকাই পাহাড় ভেঙে নেমে আসছে /হাতির পালেরা /উড়ুককু পাতারা কি চেল্লাছিল --- ঘর দে ঘর দে ! !
****---শিবাশিস চট্টোপাধ্যায় (অপরিচিত শব্দগুলো চর্যাপদ থেকে নেওয়া )
[29/10, 9:27 am] KUMAR AJIT DATTA: তাদের সদ্যোজাত বলে দয়া করে /ছেড়ে দিয়েছিল বলে যে জল্লাদ /তার খিক খিক হাসি ছড়িয়ে পড়ে /নীল লোহিতের জলে । # আকাশকে যারা ভেঙে দিল /বাতাসকে যারা কেড়ে নিল , /দিতে কি পারবে সেই হৃদয়ের শব্দ / 'বা-জা-ন ' ********** ---শংকরজ্যোতি দেব
[30/10, 9:47 am] KUMAR AJIT DATTA: কে আঁকে --- মা /কে জাগে --- মা /সব কাজ শেষ /তুমি শুধু জেগে আছো /ঘুমন্ত পুরীতে /কিসের আশায় /বয়েস হয়েছে ঢের /এবার ঘুমাও # নিশ্চুপ থেকেই তিনি /তাকালেন শুধু /চোখে ভেসে ওঠে শুধু /সেই শান্ত কথা ---/এ জাগা তোদের জন্য /সব কিছু তোরা /শান্তি সুখ পাস যদি /তাই কোজাগরী /আমার সকল রাত /আর ভালোবাসা *** ---কার্তিক লাহিড়ী
[31/10, 12:50 pm] KUMAR AJIT DATTA: এ শীর্ণ কংকাল মূর্তি প্রেত চ্ছায়া এই শতাব্দীর । ## এই সে করাল রাহু এ যুগের ক্ষুধিত আত্মার /একেই দেখেছো তুমি কুঁজো হয়ে হাঁটে /দুর্ভিক্ষের ফুটিফাটা মাঠে /মড়কের জনশূন্য বাটে /ধসে পড়া গঞ্জের ঘাটে , ---# নগরের রাজপথে মাথা তুলে দাঁড়ালো এবার । ****** ---অশোকবিজয় রাহা
[01/11, 10:24 am] KUMAR AJIT DATTA: কঠিন পায়ে যতই ভাঙো স্মৃতির ঘর দুয়ার , /ভালোবাসার বিশাল নদী ভাঙবে না তার পাড়। # যতই মোছো স্বপ্নগুলি , যত্নে লেপ কালি --- /ভৈরবীতে বাজবে অতীত ঊষার পদাবলী । ***** ---পরমানন্দ সরস্বতী
[03/11, 10:13 am] KUMAR AJIT DATTA: এই খন্ডে আমি এক চিত্রল হরিণ, /কে নিষাদ ধাওয়া করে ফের রাত্রিদিন , /যেখানে আলোর মোহে থামি /সেখানে অলক্ষ্যে মৃত্যু ভয়ের নিশ্চিত অনুগামী /পায়ে তাই চঞ্চলতা , বাঁচবার বাসনা বুকে জ্বলে অনির্বাণ । ***** ---শোভন সোম
[04/11, 10:43 am] KUMAR AJIT DATTA: যদি ভয়ংকর কালোস্রোতে ঘূর্ণিপাক দিয়ে দিয়ে অট্টরবে পাথরের চাঙর ভেঙে, পাড় ভেঙে, নিশ্চিত আশ্রয় ভেঙে, ঘুম ভেঙে, তাথৈ তাথৈ নৃত্যে ছুটে চলে , --- আজ ঠেকাবো না । *** ---উদয়ন ঘোষ
[05/11, 9:50 am] KUMAR AJIT DATTA: পিছু ডেকে লাভ নেই আমি কোনো আশ্রয় খুঁজি না /তবে মানুষের ভিড়ে বৃক্ষ পেলে তার কাছে যাই, /কেবল আশংকা হয় বৃক্ষ বড়ো কমে গেছে আজ /আরো যদি কমে যায় কার কাছে তখন দাঁড়াবো ? ** ---রুচিরা শ্যাম
[06/11, 9:44 am] KUMAR AJIT DATTA: ---কেউ আসবেন অমায়িক রশ্মি মেলে , তারই অপেক্ষা ছিল সারা বিকালে । /বাইবেলের পাতার মতো উড়ছিল সেই অপেক্ষার সময় , যে অপেক্ষায় /শীতের শহরের ক্রুশ কাঁটাগুলি ঠিক এগিয়েছে , সবচেয়ে গাঢ় রং /গাঢ় প্রতীক্ষার মতো মনে রেখে । *** ---কিরণশংকর রায়
[08/11, 10:03 am] KUMAR AJIT DATTA: সাধ জাগে চলে যায় নিষেধের সেই বেড়াজাল /দেশে দেশে স্বাধীনতা মানুষেরে করে নাজেহাল । /এক নদী , এক আকাশ নক্ষত্র তাহার এক সুর /আমরা তবু এক নই এপারে ওপারে বহুদূর । *** ---অতীন দাশ
[10/11, 10:00 am] KUMAR AJIT DATTA: এ দেশের এ মাটির /অন্তর আত্মায় /প্রবেশের দ্বার /অভিমন্যু ভুলে যায় /অন্তহীন হানা : রক্তাক্ত সঞ্চয় /শ্মশানে শান্তির ঘটে /পান্ডবের অভিষেক হয় ** ---শক্তিধর চৌধুরী
[11/11, 10:24 am] KUMAR AJIT DATTA: আজ , মূর্তিমতী স্বাধীনতা ঘর ছেড়েছে , /বৃদ্ধ পিতার হাত ধরেছে , ---সে কি তুমি ? /তুমি আমার ভারতবর্ষ , জন্মভূমি । *** ---বিজয়কুমার ভট্টাচার্য
[12/11, 11:02 am] KUMAR AJIT DATTA: বিশাল বপু তুমি লুইত ...বইছ অনন্ত কাল ...## এপারে-ওপারে আছে শহর , গ্রাম বনাঞ্চল বিশাল বপু তুমি লুইত ...বইছ অনন্ত কাল ...## এপারে-ওপারে আছে শহর , গ্রাম বনাঞ্চল শষ্যক্ষেত বসতি, /বহুজাতি বহুগণ, কুমার-কামিন , সাধু-সন্ত /বৈষ্ণব , হিন্দু-মুসলমান, - এক /শৃংখলে বাঁধা --- বিভেদের তকমা আটোনি/কখনো , আজও নয় ! তবু কেন আজ আসাম ম্রিয়মান ? বসতি, /বহুজাতি বহুগণ, কুমার-কামিন , সাধু-সন্ত /বৈষ্ণব , হিন্দু-মুসলমান, - এক /শৃংখলে বাঁধা --- বিভেদের তকমা আটোনি/কখনো , আজও নয় ! তবু কেন আজ আসাম ম্রিয়মান ?*** ---ভানুভূষণ দাস
[13/11, 10:26 am] KUMAR AJIT DATTA: এমন একটা জায়গায় চলো /যেখানে শুদ্ধ পাখিরা /নির্ভয়ে সকাল ডেকে আনে । # এমন একজন কবির কাছে নিয়ে চলো /যার কাছে গেলেই মনোরম উপত্যকার সব ফুল /আকাশের সাথে ঢলাঢলি করে । # এমন একজন নারীর কাছে যেতে চাই , /যার কাছে আছে দারুন সব আরামের
গল্প , # এই সমস্ত কিছুর পরেও আমাকে নিয়ে চলো /একজন শুদ্ধ মানুষের কাছে । # আমি তো যাবোই /যেতেই হবে অনন্ত পাবকের মতো /শুদ্ধ মানুষের কাছে । *** ---দিব্যেন্দু নাগ
[14/11, 10:01 am] KUMAR AJIT DATTA: আজন্ম উদ্বাস্তু আমরা / দাফনের নির্ধারিত মাটি /রয়ে গেছে কুশিয়ারা নদীর ওপারে /মমতার মূল কোন যুগে খেয়ে গেছে ইঁদুর রক্ষীরা /তারপর /উৎপাটিত অনিকেত জীবনযাপন ** ---পার্থপ্রতিম মৈত্র
[15/11, 9:52 am] KUMAR AJIT DATTA: মধ্য রাতে ঝুলন্ত পোশাক আপনা থেকে /বড় হয় । অপঘাতে মৃত মানুষের হাত পা বেরিয়ে পড়ে /পোশাকের আড়াল থেকে , --- মৃত্যুর আগে কারো নিরাপত্তা /নেই জেনে যে এর পকেটে রেখেছিল পিস্তল অথবা তৃষ্ণার্ত গোলাপ । ** ---কল্যাণ ব্রত চক্রবর্তী
[16/11, 9:54 am] KUMAR AJIT DATTA: তুমি হয়তো আজও পড়ে দেখনি /তার চোখের জলের ইতিহাস । /যা কালবৈশাখি ঝড় হয়ে প্রতিবার , /মুছে দিয়ে যায় , ঝরাপাতার শেষ চিহ্নটুকু । * ---পিংকি পুরকায়স্থ চন্দ্রানি
[17/11, 10:06 am] KUMAR AJIT DATTA: এই বুলি কি আর আমরা চিনি না কো ? /বুলিসর্বস্ব এ দেশ খেলো ধূর্ত /মাথার খুলিতে ঝলসানো অঙ্গার /কোনো একদিন হবেই হবে তা মূর্ত । **---কৃত্তিবাস চক্রবর্তী
[18/11, 10:07 am] KUMAR AJIT DATTA: বদ্রীনাথ ও বদর বদরপুর থেকে বহুদূরে । বদর যে বদ্রীকে রক্ত দিয়েছিল বিন্দু বিন্দু কী নাম ছিল সেই রক্তের ?শোনিতময় নদীর পথ বেয়ে যে বদর বদ্রীকে জড়িয়ে ধরে চুমো একটি খেয়েছিল । এই চুমু এখন আমি কোন আলোর পৃথিবীর জন্য রেখে যাবো ? রক্তে রাঙা যখন মাটি ! **---সমীর তাঁতী (অসমিয়া থেকে অনুবাদ : শ্যামল বিশ্বাস )
[20/11, 10:24 am] KUMAR AJIT DATTA: মালাবার রেস্তোরাঁয় কে ওই মেয়েটি ? /ঠোঁটে স্নিগ্ধ অসমিয়া ভাষা /চুলে ঢেউ , স্বরে সংগীতের স্তোত্র হয়ে ঝরে যায় কথা ... ** --- মনোতোষ চক্রবর্তী
[21/11, 9:58 am] KUMAR AJIT DATTA: ব্রহ্মপুত্রের যে জলস্রোত ভাটিতে বয়ে যায়, তাকে কি কেউ আটকাতে পারে!
বাংলার আকাশ থেকে ভেসে যে মেঘ আসামে আসে, তাও কি আটকে রাখা যায়!
উত্তরের বাতাসের কাছে কি কেউ কোন দিন চেয়েছে পাশপোর্ট-ভিশা!
দক্ষিণের মৌসুমী-বায়ুকে কি ডিটেনশন ক্যাম্পে ভরে রাখার কারো সাধ্য আছে!
কেউ কি বলতে পারে প্রাণের দায়ে পড়ে কখনও কাউকে ছুটে পালাতে হয় নি!
চরম বিপদের সময় মানুষ তো মানুষের কাছেই ছুটে যায়!
ভারতবর্ষে তো এমন অনেক মুমূর্ষুই বেঁচে বর্তে আছে বিস্মৃত কাল থেকে!
তাহলে লুইতের উজান-ভাটিতে কেন এই অস্থিরতা, কেন এই অসহিষ্ণুতা! ** ---নির্মল রায়
[22/11, 8:52 am] KUMAR AJIT DATTA: সর্বত যুগলকন্ঠে আওয়াজ ওঠে , 'আমরা প্রস্তুত ! /এইতো আমরা সবাই আগুন ও অস্ত্র প্রতিরোধে প্রস্তুত হয়েই আছি ! '/তবু কোনো' কোনো যুগলবন্দি মানুষের ভালভাসার /রাজভোগে বসে থাকে নালীঘার নীল ডুমো মাছি । * ---শংখপল্লব আদিত্য
[23/11, 11:03 am] KUMAR AJIT DATTA: বুকে জ্বলে অনাদি প্রদীপ
চোখে এক সাগর নোনা জল
বারে বারে হয় ভিটেহারা
বাঙালির ভাগ্যে অনল **
--- জ্যোতিষ কুমার দেব
[24/11, 9:22 am] KUMAR AJIT DATTA: আমার শেকড়সুদ্ধ বৃক্ষকে উপড়ে দিও না সম্রাট /আমার শেকড়সুদ্ধ বৃক্ষ ; ভালোবাসা /ফুল ফুটাবো আমি , তৃষ্ণার ফল /আর পায়ের নিচের এই গর্ভিনী ধরিত্রী /মহিয়সী নারী , অনন্ত প্রশ্রয়ের এই আকাশ /ঘ্রাণে ঘ্রাণে ভরে যাবে স্পর্শে স্পর্শে মানুষের # প্রত্যয়ের অনন্ত স্রোতে অমেয় বীজ/উপড়ে দিও না সম্রাট ****** ---শেলী দাস চৌধুরী
[25/11, 10:05 am] KUMAR AJIT DATTA: ঘোড়া , কুয়াশা , ট্রামলাইন , কুয়াশামানুষের ভিড় । /বাস কন্ডাক্টর ঠিক জেনে যায় আত্মহত্যাপ্রবণ , /টিকিটহীন , আমার কোনো গন্তব্য নেই । /তবু টিকিট কাটার ছলে বলি শেষ স্টপ । ** ---সুব্রতকুমার রায়
[26/11, 9:44 am] KUMAR AJIT DATTA: এত উঁচু টং ঘরে আগুন লাগিয়ে /নদীতে নৌকাবিহার করছ তুমি । /সকালের এই উঠোনটি সন্ধ্যার অন্ধকারে /বাঘ হাতির হিংস্র উদ্যানে ঘর বেঁধেছে /আমার সন্তান । **** ---শেফালি দেববর্মা (ককবরক থেকে অনুবাদঃ চন্দ্রকান্ত মুড়াসিং )
[27/11, 9:55 am] KUMAR AJIT DATTA: বুড়ো শিয়ালেরা চলে গেলে বিতুষ্ট উদ্গারে , /তুমি আমি আমরা সবাই অন্ধকারে সমর্পিত প্রাণ ---/এই স্থির প্রত্যয়ের বিছানায় চিৎ হয়ে শুয়ে /সারাদিন তারা গুনি /স্বপ্নের ভিতরে । ********** ---সুধীর সেন
[28/11, 10:10 am] KUMAR AJIT DATTA: আকাশ ও নদীকে সাক্ষী রেখে 'রিফিউজিলতা 'র মতো একটি মেয়ে /অনাদরে বেড়ে উঠছিল আমাদের প্রতিবেশী বাড়িতে /আমরা 'সুন্দর' শব্দটিকে অভিॼতার মধ্যে টেনে আনছিলাম প্রতিদিন /আমাদের প্রাণশক্তি সাবালক হওয়ার মুহূর্তে টের পেয়েছিলাম /মেয়েটির শরীরে ছিল কচি ডুমুর পাতার গন্ধ ** ---শক্তিপদ ব্রহ্মচারী
[29/11, 10:01 am] KUMAR AJIT DATTA: নীলাচল পর্বতের গহ্বর থেকে মাথা তুলে /এখনো ডাক দিই , অমাবস্যার অন্ধকারে ভৈরবীমন্ত্রে /মানুষের মাথার খুলি বিধিমতে সুরায় ভিজিয়ে /মধ্যরাত্রির বুক চিরে গর্বিত কন্ঠে চেঁচিয়ে বলি ---/'এখানে এসো না কেউ , আসাম যাদুর দেশ '।******** ---মনীন্দ্র রায় অনুজ
[30/11, 9:53 am] KUMAR AJIT DATTA: আজ আমার মুখে দুটো মায়ের ভাষা /এবং দুটোই পরিচিত /তবু আমার মায়েরা /এক রঙের নয় /সে কারণেই বোধ হয় /তর্জনী তোলে সবাই /তুমি কে ? কে ? ? কে ? ? ? /কেমন যেন ভয় হয় /এই পৃথিবীতে আমার জন্ম /শুধু কি মার-কাটের জন্যই ? ** ---উখাও গৌড়া ব্রহ্ম (বোড়ো থেকে অনুবাদঃ তপন মহন্ত )
0 মন্তব্যসমূহ