এমন ও হয়!!
দীপাঞ্জন ভট্টাচাৰ্য
ত্রিপুরা
একটা দৃষ্টি তে আবদ্ধ হয়ে আছে
আমার ধুপধাপ পতনের ইতিহাস ঘুরে এসে।
পতনের কোন শব্দ হয় না
শুধু পতিতারা বড় বেশী শা €ব্দক করে তুলে।
গেলাস গেলাস মদ্যপান করারাও বিফল
গাঁজাখোর কবিদের মতো কবিতা লিখতে।।
কবিতা লেখা কি শেখা যায়
বা অকবির ধড়টা সামান্য ফাঁক করে দেওয়া।
তাহলে প্রশ্ন হলো কে ঘন্টা টা বাধবে?
সে চিন্তায় গুঁড়ে বালি।
ঘন্টা তো বেশ মোলায়েম করে
ঝলমলে আলোয় বাধা হয়ে গেছে।।
এবার একটু একা একা
বাস্তবে না হলেও মানষ নেত্রে
হেটে আসা যাক অনেকগুলো সবুজ।
বুকে জড়াতে কবেই ভুলে গেছি
এখন শুধু ফন্দি এঁটে যাও
আর কিচ্ছু করতে হবে না।।
হাঁটতে বেরিয়ে এসব অকবিসুলভ মুখ
আমি জানতাম আমার বোন আছে।
আমার আত্মজা আছে
হয় তো বা কিছু বন্ধুবান্ধব ও আছে।
কিন্ত দিনের শেষে টের পেলাম
কেও কোত্থাও নেই। শুধু হাতে দূরবীন।
0 মন্তব্যসমূহ