আচকাই দ্যাখা || মূল কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর || মানভূম ভাষারূপ --বিকাশ দাশ

আচকাই  দ্যাখা 
---------------------------------- 
মূল কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর 
 মানভূম ভাষারূপ --বিকাশ দাশ   

টেরেনের বগিতে আচকাই দ্যাখা   
নাই ভাবি দ্যাখার বতর হবেক্ কনুদিন 
আগুতে উয়াকে কত্তবার দ্যাখেছি  
লালচিয়া রঙের শাড়ি পরহা  
ডালিম ফুল্যের পারা লাল ভকভকিয়া   
আইজ পরহেছে কালঅ- কুচকুচিয়া রেশমি কাপড়  
মাথায় লিয়েছে ঘুমটা  
দোলুনচাঁপার পারা চকচকিয়া ধোবো মু-টায় । 

মালুম্ হল্য কালঅ-কুইল্যা রঙের ভিৎরে বেদম্ ফারাক্  
করে লিয়েছে লিজের চারদিগে  
যে ফারাকট সরষা খ্যেতের শ্যেষ মুঢ়ায়  
তালবাগানের লিলচা কাজলে  
থ  মারে রহল্য হামার মনটা  
চিনহা লককে দ্যাখলম্ অচিনহার ভেকে।  

আচকাই খোবোরের কাগজ ফেলায় দিয়ে  
হামকে করল্য গড় 
সামাজিক নিয়মের বতর গেল্য পায়্যে  
চিনহাপ করতে ল্যাইগল্য শুরু  
ক্যামন আছঅ? ক্যামন চলছ্যে সংসার -- ইসোব। 

উ রহল্য জানলার বাহারে মু-টা বাড়হায় ভাল্যে  
যেমন ছামুদিনের ছুয়া লাগ্যে পাহরায় যাওয়া লজরে  
দিলেক্ বেদম ছুটু দু'একটা কথার জবাব  
কনুটা ত দিলই নাই। 
বুঝায় দিল্য হাতের ছটফটানিতে  
ক্যানে ই-সোব কথা?  
ইয়ার ল্যে ঢের ভাল্য চুপস্ মারে থাকা। 
হামি ছিল্যম্ আলগ বেঞ্চিতে উয়ার সঙিদের সঙে  
একসময় হাতের আঙুল্যের ইশারায় বলল্য, ছামুত্যে যাত্যে  
মনে হল্য -- কম সাহস  ত  লয়!  
জুত্যায় বসল্যম্ উয়ার সঙে একেই বেঞ্চিতে । 

গাড়ির গ্যাঙানির ভিৎরেই বলল্য চুপু স্বরে  
কনু মনে নাই কর  
সময় কুথায় সময় লষ্ট কইরবার?   
হামকে নাইমত্যে হবেক্ পরের টেশনেই  
ধূরকে যাবে তুমি  
হামদের দ্যাখা নাই হবেক্ কোনুদিনেই  
তাই যন পশ্নটার জবাবট ইতকাল থ মারে রহেঁছে 
আইজ শুনবই তুমার মুহে  
সত্য করে বইলবে  ত ?  

হামি বল্যম্ -- বইলব  
বাহারের আকাশটার দিগে ভাল্যে হামকে শুধাল্য  উ  
হামদের গ্যাছে যে দিনগুল্যাইন  
পুরাপুরিই কী গ্যাছে ?  
টুকুও কি নাই বাকি ইঠিনে -উঠিনে?   

টুকু রহলম্ চুপস্ মারে  
তাপর বল্যম্ -- 
রাত্যের সোব তারাই আছেক্ দিন্যেরবেলির ভিৎরে। 
জ্যুত নাই লাইগল্য,  মালুম্ নাই হয় বেনায় বল্যে দিলম্ নকি?   
বলল্য, থাকুক্ ইসোব কথা, ইখন যাও ত উদিগে  
সোব লকেই নামহে গেলঅ পরের টেশনে  
হামিই রহেঁ গ্যালম্ একলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ