বাপী ভট্টাচার্য-এর একগুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য-এর একগুচ্ছ কবিতা

সবুজ চুলের প্রেমিকা

সবুজ চুলের প্রেমিকা
ব্যতিক্রম শুধু চুলে 
খিস্তি বুঝে সবার 
চুলের রঙ
আর গাছের ঢং
একাকার। 


হত্যা

বাঘের শিকার হতে
ক্ষতি নেই তাদের
কিন্তু ত আগে
হরিন তাদের
শিকার করে দিও। 


অক্ষয়

যন্ত্রনার দেহ হতে চুষে খাচ্ছে জল
ভাল আছে ভাইবোন মিথ্যে সকল।।


জগৎ

আমার ত বেদনা হয় তাতে
হৃদয়ের সৌন্দর্য হতে ফুলে ঝরে রাতে
আরো অল্প যুক্ত করে গর্ব করছি একদিন
এই দুটোর মধ্যে একটা
বহির জগতের। 



দ্বন্দ্ব

প্রেম জানে সে সংসার
দ্বন্দ্ব  জানে রোজকার।। 



কভু

তাদের 
শ্রবন দাও
ভাষা দেবে
দুজনে
কদাচিৎ ক্বচিৎ। 


প্রক্রিয়া

বাচালতা করে
নিঃসঙ্গ হয়ে গেছি
ব্যখ্যার উপর
জোড় দেওয়ার ছিল। 


উন্মুক্ত

স্বভাবের ভিতর 
অনুযোগ চলে
চলো
সরাসরি কথা বলি
মাতাল হাওয়ায়। 


বৃথা

যা কিছু বলছি
অর্ধসত্য
তার কাছে
অর্ধমিথ্যা। 


ঘুর্ণ্ন

বসন্ত বুঝতে গেলে
কেবল অপেক্ষা
আর বিশ্বাস করতে গেলে
ঝরে যেতে হয়। 


আজব

তাদের অবাক নিস্তব্ধতা
তার মুখের মুখোশ
বিচ্যুত করে দেয়
তার আশ্চর্য। 



নিক্ষেপ

প্রেমিকার হাতে
নিহত হয়
আর্তি
নিহত কেউ 
গ্রেনেড গভীরে লুকিয়ে রাখে ? 


আবেগফুল

পাতার গন্ধ ফুলে
আবার স্থিত মূলে
আহার্য যীশু বলে। 


বোধ

আত্মজীবনী
রক্তাক্ত অক্ষয়
সীমাহীনতার জ্ঞান
অর্জ্জন করা
বিশেষ। 



মনোরথ

কান পেতে শুনছে
নির্জনতায়, নিঃসঙ্গ
হতে হতে
আমার সংকল্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ