নার্গিসকে ল্যেখা নজরুলের পেথম্ আর্ শ্যেষ চিঠি
----------------------------------------
মূল কবিতা - কাজি নজরুল ইসলাম
মানভূম ভাষারূপ -- বিকাশ দাশ
১০৬ উঁচু চিৎপুর সড়প
গামফনের আঁখড়াঘর
ক'লকেতা
১- ৭-১৯৩৭
-----------------------------------
কল্যাণীয়াসু,
তুমার চিঠিটা পাঁয়েছি উদিন, লইতন বাদলিয়া ম্যাঘে চপচপিয়া ক'রে ভিজা বিহানবেলি। ম্যাঘ ভত্তি আকাশের ল্যে উদিন বেদম্ জল পড়ছিলঅ। পনর বচ্ছর আগুতে আষাঢ় মাস্যে উদিনও হদহদায় জল পড়ছিলঅ। তুমারও টুকু মনে থাইকতে পারে। আষাঢ়ের লইতন ম্যাঘগুল্যাইনকে হামার গড় রহল্য। ই ম্যাঘেই নকি দুখি-বিরহী যক্ষের কথা বহ্যে লিয়ে গ্যাছলঅ কালিদাসের সময়কে, বেরা লোদীর ধারকে, মালবিকার দ্যাশে, উয়ার পিয়ার ছামুতে। ই ম্যাঘের আশীব্বাদ হামার পেরাণে আন্যেছিল গাদ্যে বেদনা।
ই আষাঢ়টই হামকে টান্যে হিঁচড়ায় ভাবের সাগরের ল্যে ভাসায়ছিলঅ দুখের হড়পা বানে। যা হোক্, তুমার অভিযোগের উত্তরটা ইবেরে দিই। তুমি পত্যাবে কিনা নাই জানি, তবে পেঁদুয়া টুকুও নাই বইলবঅ, সোব সত্যি ল্যেখব। লোকের মুহে শুনহে যদি হামকে চিনহঅ, তবে হামকে তুমি চিনতে লার'বে।
হামি তুমার লাগ্যে কোনু রাগ পুষি, ইটা পুরা মনের ল্যে বলছি। হামার মনের ভিৎরে থাকা লোকটা জানে, তুমার লাগ্যে হামার কৎটা দুখ্যু আর্ কৎটা বেদনা। কিন্তুক, ই বেদনার আগুনের আঁচ্যে হামি লিজেই সিজে মরছি। উটা দিঁয়ে তুমাকে কোনুদিন পুড়াত্যে লা'রব। তুমি হামকে ই পিরীতের আগুনে না পুড়াল্যে, হামি কোনুদিনও ' অগ্নিবীণাট ' বাজাত্যে লারথম্। হামি ধুমকেতুর পারা আচকাই ইমন হত্যে লারথম্।
0 মন্তব্যসমূহ