কবি ও গল্পকার পদ্মশ্রী মজুমদার
*সেবিকা ধর
কথাসাহিত্য বড়ো শিল্পাজ্ঞিক।একে অস্বীকার করার ক্ষমতা কারো নেই।আমরা আজকে যাদের নিয়ে কথা সাহিত্যের পাঠ শুনবো তারা অত্যন্ত সতর্ক বুদ্ধিমত্তা নিয়ে সৎ ভাবে কাল ও শিল্প সচেতন সুহৃদ মনন নিয়ে এগিয়ে চলছেন কালের স্রোতে।
ত্রিপুরার অন্যতম কথা সাহিত্যিক পাদ্মশ্রী মজুমদার।প্রতিবাদী সংঘাত সংগ্রাম দ্বিধা দ্বন্ধ অস্থির সময়ের পাঠ থেকেই যার লেখনি নদীর স্রোতের বিরুদ্ধে তরঙ্গ বিক্ষোভে প্রবাহিত। যাতে বিদ্রোহ নয় আছে প্রতিবাদ ও প্রতিরোধের কাহিনী। আছে নিজেকে উজাড় করে দিয়ে সমাজকে মুক্তির পথ খুলে দেবার আপ্রাণ প্রচেষ্টা। লেখিকার জুম, কৃষ্ণাবয়ব,রঙিলা ও অন্যান্য গল্পে আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাই।এরকম একজন গল্পকারের হাত ধরেই ডহরলাগা জল জীবনের গল্প "দেওনদীর জল"।
নারীর চোখে নদী কেমন?
যেখানে নদী আর নারী সমান
নদীর বুকে কলকল জল বয়
গহনে ডহরলাগা ঘোর
নদী ও নারী তাই
চির রহস্যময়।
তার প্রথম উপন্যাস
স্রোত থেকে প্রকাশিত হবে:
দেও নদীর জল
পদ্মশ্রী মজুমদার
0 মন্তব্যসমূহ