স্রোত প্রকাশনার ত্রিপুরা অনলাইন বইমেলা :২১

স্রোত প্রকাশনার ত্রিপুরা অনলাইন বইমেলা :২১


আগরতলা :১লা ডিসেম্বর :প্রতিবছরের মতো এ বছরো আয়োজন করে ত্রিপুরা অনলাইন বইমেলা। দীর্ঘ কোভিডকালের বন্দী দুঃসময়ের এক মানসিক অসুস্থতায় দিনযাপন কালে স্রোত প্রকাশনা আয়োজন করেছিলো ত্রিপুরা অনলাইন বইমেলা। গত বছর উপমহাদেশের অহংকার কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। পাশাপাশি এই বইমেলায় অতিথি হিসেবে আরো প্রায় পঞ্চাশ ষাট জন কবি সাহিত্যিক এই আয়োজন সম্পর্কে কথা বলন।
বছরের ত্রিপুরা অনলাইন বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী শাশ্বতী দাস।কথা বলেন প্রায় পঞ্চাশের অধিক কবি শিল্পী ও কথাশ্রমিকেরা কথা বলেন প্রধান অতিথি মলয় রায়চৌধুরী, কবি কথাসাহিত্যিক মহোদয় ছাড়াও মুখ্য অতিথি 
নাজমা আক্তার, চিত্রশিল্পী,বাংলাদেশ 
সন্দীপ দত্ত, প্রতিষ্ঠাতা সম্পাদক, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র বিশেষ অতিথি হিসেবে মৃন্ময় প্রামাণিক,অধ্যাপক,কলকাতা বিশ্ববিদ্যালয়, সম্মানিত অতিথি 
বিকাশ সরকার, কথাসাহিত্যিক 
শ্যামল ভট্টাচার্য, কথাসাহিত্যিক 
রবীন্দ্র গুহ, কথাসাহিত্যিক 
ক্রাইরী মগ চৌধুরী, সাহিত্যিক,অতিথি 
কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য, কবি
ঝুমুর পাণ্ডে, কথাসাহিত্যিক 
নিয়তি রায়বর্মন,প্রাবন্ধিক 
মীনাক্ষী ভট্টাচার্য, কবি ও প্রাবন্ধিক 
দীপশিখা পোদ্দার, কবি ও সম্পাদক
উদয়শংকর ভট্টাচার্য, বাচিকশিল্পী 
পল্লব সেনগুপ্ত, কবি,বাংলাদেশ 
লুৎফর চৌধুরী, কবি ও গবেষক, বাংলাদেশ,অমলকান্তি চন্দ, শিশুসাহিত্যিক, সন্দীপ সাহু, কবি ও সম্পাদক, পদ্মশ্রী মজুমদার, কথাসাহিত্যিক, বিজন বোস, কবি ও সম্পাদক, ড.শ্যামোৎপল বিশ্বাস,কবি
মৌসুমি আক্তার সুমি,শিল্পী,অর্জুন দাস,কবি,রোশনি ইসলাম, কবি ও সম্পাদক, গৌরাঙ্গ সরকার, সম্পাদক 
লিসা বিশ্বাস, কবি,মনচলি চক্রবর্তী, কবি,রতন চন্দ, কবি
সেলিনা শেলী,কবি,বাংলাদেশ 
সুচিত্রা দাস,কবি,ফাহিম ফিরোজ, কবি, বাংলাদেশ, সুবল দত্ত, কবি ও কথাসাহিত্যিক, রেজাউদ্দিন স্টালিন, কবি,কৃষ্ণকুসুম পাল, কবি ও সম্পাদক, নন্দিতা ভট্টাচার্য, বাচিকশিল্পী, তমালিকা সান্যাল,কবি
জহরলাল দাস, প্রাবন্ধিক 
তপন রায়,কবি,গোপেশ সূত্রধর,ছড়াকার,মানসী মিশ্র হালদার,কবি, রোশনি ইসলাম, কবি ও সম্পাদক, অর্জুন দাস,কবি,পুলককান্তি ধর,কবি, উদ্বোধনী সংগীত
শাশ্বতী দাস,কবি ও সম্পাদক, সংগীত পরিবেশন করেন 
অনিতা ভট্টাচার্য, কবি ও সম্পাদক 
অজপা চৌধুরী, সংগীত শিল্পী 
গৈরিকা ধর,সংগীত শিল্পী,আবৃত্তি পরিবেশন করেন বৈশম্পায়ন চক্রবর্তী,  সুমিতা বর্ধন,কবি ও সম্পাদক। 
সকল বক্তাই স্রোত প্রকাশনার এই মেলার সাফল্য কামনা করে বলেন এধরনের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে আনন্দ লাগছে ভালো লাগছে কারণ মানুষ যখন গৃহবন্দিত্বের জন্য মানসিকভাবে বই থেকে দূরে সরে যাচ্ছিল তখনই স্রোত প্রকাশনার এই অভিনব উদ্যোগ লেখকদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনলো আর পাঠক পেলেন নিজ নিজ পছন্দের বইটির সহজে ক্রয় করার একমাধ্যম।এতে বই প্রকাশকেরাও যারপর নাই আপ্লূত হয়েছেন।সরাসরি বই ক্রয় করা যখন বন্ধ ছিলো তখন অনলাইন পাঠকের নিকট হয়ে উঠলো সহজেই বইটিকে চোখের দেখা ও ক্রয় অর্ডার দেবার মতো দৃশ্যগত বইউৎসব।যদিও এবছর অনেকটা গত বছরের নতো অবস্থা নয় তবুও অনলাইন বইমেলা পাঠক লেখক ও প্রকাশকদের এক মিলন উৎসব হয়ে উঠলো এবছরও।গত বছর টই মেলায় অংশ নিয়েছিলেন পনেরটি প্রকাশনা।এবছর প্রায় তিরিশটি প্রকাশনা তাদের বই এই অনলাইন বইমেলায় প্রচ্ছদ পাঠকের নিকট দেখাতে সম্মত হয়েছেন।
সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় ত্রিপুরা প্রকাশনা মঞ্চ,  অন্যপাঠ ও বইবাড়ি ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দ্বিতীয় ত্রিপুরা অনলাইন বইমেলাকে মর্যদায় উত্তীর্ণ করায় স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর ধন্যবাদ জানিয়েছেন।পাশাপাশি স্রোত সাহিত্য পত্রিকার সম্পাদক গোবিন্দ ধর ও সহসম্পাদক সন্দীপ সাহু সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। ত্রিপুরা অনলাইন বইমেলায় গত বছর প্রায় একলক্ষ টাকার বই বিক্রি হয়েছিলো।স্রোত পরিবারের পক্ষে এ বছর তা,দ্বিগুণ হবে বলে বিশ্বাস রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ