কবি শেলী সেলিনা
মুখোমুখি
কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর
পরিচিতি দিন
শেলী সেলিনা । শিক্ষক, কবি ও কথাসাহিত্যিক ! অভিনয় ও সঞ্চালনা!
ঠিকানা : শুভাঢ্যা পূর্ব পাড়া, কেরানীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ
প্রকাশিত গ্রন্থের সংখ্যা : বিশটি।
প্রশ্ন :১
প্রতিটি শুরুরও শুরু থাকে সেই শুরুর দিনগুলো শুনবো?
শেলী সেলিনা :১.
নবম শ্রেনিতে প্রথম কবিতা প্রকাশিত হয়! নূপুর শিরোনামে!
প্রশ্ন :২
পারিবারিক কোন চাপিয়ে দেওয়া ছিলো না নিজস্ব নির্বাচন এই শিল্পকে আপন করে নেওয়ার সময় ছিলো?
শেলী সেলিনা :২.
পারিবারিক কোন চাপিয়ে দেয়া ছিলোনা! ভাললাগা ও দায়বদ্ধতার জায়গা থেকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালবাসা
প্রশ্ন :৩
আপনার কলেজ জীবনের গল্প বলুন?তখনকার বিশেষ স্মৃতি?
শেলী সেলিনা :৩.
সরকারি কবি নজরুল কলেজে এইচএসসি - মাস্টার্স পাশ করি! কলেজের নবিন বরন অনুষ্ঠানে আমার স্বরচিত কবিতা পাঠ আমাকে এখনো নাড়া দেয়
প্রশ্ন :৪
এ অঞ্চলের সাহিত্যে ভিন্ন সুর আমরা অনুভব করছি।বৃহৎ বাংলার বাংলা সাহিত্যের সাথে সুর মিললেও তার আছে নিজস্ব স্বর।আপনি কেমন দেখেন?
শেলী সেলিনা :৪.
নিজস্বতা থাকবেই, এতে অবাক বা ভাবনার কিছু নেই
প্রশ্ন :৫
একটি গ্রন্থ নির্মানে বইয়ের বিষয়ের সাথে প্রচ্ছদ কতটুকু একে অন্যের পরিপূরক?
শেলী সেলিনা :৫.
মা ও সন্তানের মতো, একটি ছাড়া আর একটি অচল ও অকল্পনীয়!
প্রশ্ন :৬
কোন পথে আমাদের সময়।কোন পরামর্শ কিংবা আমাদেরকে পথ বাৎলে দেবেন?
শেলী সেলিনা :৬.
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ও ধনাত্মক পরিবর্তনশীলতাকে স্বাগত জানাতে হবে
প্রশ্ন :৭
প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়ে কোন আক্ষেপ আছে?
শেলী সেলিনা :৭.
আমি আশাবাদী ও বিশ্বাসী মানুষ, যা চাই তা আমার হলে, নিশ্চিত আমার কাছে আসবে।
প্রশ্ন :৮
কি রেখে যেতে চান?যা ১০০ বছর পর চর্চা হবে?
শেলিলী সেলিনা:৮.
অনন্ত একটি ভাল বই যা মানুষকে একশত বছর পরও নাড়া দেবে।
প্রশ্ন :৯
নিরন্তর সাধনারও আপনার দীর্ঘ জার্নি।এত প্রাণ কি করে পান?
শেলী সেলিনা :
ক
প্রশ্ন :১০
তরুণদের জন্য কিছু বলবেন?
শেলী সেলিনা ৯.
প্রাণের মাঝে প্রাণ আছে, টের পাই বলে।
১০. তারুণ্য যেনো কখনো বৃদ্ধ না হয়।
প্রশ্ন :১১
আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথ কতটুকু প্রাসঙ্গিক?
শেলী সেলিনা :১১.
রবীন্দ্রনাথ ছাড়া এক সেকেন্ডও ভাবতে পারিনা!
প্রশ্ন :১২
দেশভাগের যন্ত্রণা একজন কবিকে পীড়িত করে।আপনার পরিবার কি এমন কোন পরিস্থিতির শিকার?
শেলী সেলিনা :১২.
মাকে বিচলিত হতে দেখি তার খেলার সাথী মল্লিকা দির জন্য!
প্রশ্ন :১৩
কী লিখি কেন লিখি?
শেলী সেলিনা :১৩.
সমাজের প্রতিচ্ছবি লিখি, ভাললাগা ও দায়বদ্ধতার জায়গা থেকে!
প্রশ্ন :১৪
আপনার কবিতাসংকলনগুলোর নাম নির্মানের গোপন জিয়নকাটি কিরকম?
শেলী সেলিনা :১৪.
আমার দুজন সনামধন্য অগ্রজ কবি বন্ধু আমায় বইয়ের নামকরনে সহায়তা করেন!
প্রশ্ন :১৫
শিল্পীর ইচ্ছা অনিচ্ছায় একটি শিল্প রূপ পায়? নাকি আরো কোনো অতিভৌতিক কোন বিষয় প্রতিটি ছবির ঘরনা তৈরী করে?
শেলী সেলিনা :১৫.
ভৌতিক নয় তবে ইচ্ছে অনিচ্ছার সাথে প্রকৃতিগত একটি বিষয় জড়িয়ে যায়!
প্রশ্ন :১৬
আপনার সাথে তেমন আড্ডা আমার নেই। আপনি আড্ডারু সে আমি জানি।আড্ডা কি শিল্প সৃষ্টির উৎস মনে করেন?
শেলী সেলিনা :১৬.
আড্ডা শিল্প সৃষ্টির অনেকগুলো মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম!
প্রশ্ন :১৭
কবিতা তো একটি স্বতন্ত্রশিল্প ছবিও স্বতন্ত্র। একটি রেখা একটি বিন্দু কিংবা তুলির কতটুকু স্বাধীনতা এই সমাজ এই সংবিধান আমাদেরকে দিয়েছে?যদিও বাকস্বাধীনতা যেখানে এসে থমকে যায় শিল্প কি তেমন কোন আটকে পড়ার সম্ভাবনায় দমে যায়?
শেলী সেলিনা :১৭.
প্রকৃত শিল্প ও সংস্কৃতি কখনো আটকে যায়না বা আটকানো যায়না বলে আমি মনে করি
প্রশ্ন :১৮
আপনার পারিবারিক পরিবেশ শিল্প ও শিল্পীর।এই সম্মেলন কেমন লাগে?
শেলী সেলিনা :১৮.
খুব ভাল লাগে ও অজান্তেই মাথা নুইয়ে আসে!
প্রশ্ন :১৯
আপনার নিজস্ব ঘরনায় লৌকিক সংস্কৃতি কতটুকু আনতে পেরেছেন?আপনি কি সচেতনতার এই বিষয়টিকে এড়িয়ে গেছেন?
শেলী সেলিনা :
১৯. সম্পূর্ণ না হলেও পারিপার্শ্বিক অবস্থার কারণে কিছুটা এড়িয়ে যেতে হয়।
প্রশ্ন :২০
জীবন কেউ কেউ নেশা বলেন।কেউ কেউ উৎসব। কেউ কেউ একটি নাটক।আবার কারো কারো নিকট জীবনে কবিতাই জীবন।আপনি কোন নিজস্ব জীবনচেতনায় তাড়িত নিশ্চয়ই। ব্যাখ্যা চাই।
শেলী সেলিনা :২০.
জীবন আমার কাছে একটি নাট্যমঞ্চই বটে! প্রতিনিয়তই অভিনয় করতে হয় পরের সাথে, কখনো নিজের সাথে! অভিনয়ে ভাল করলে পুরস্কার মন্দ করলে তিরস্কার !
৩১:০৮:২০২১
0 মন্তব্যসমূহ