রবীন্দ্র সঙ্গীতশিল্পী শুভ্রা দেবনাথ মুখোমুখি কবি গোবিন্দ ধর

রবীন্দ্র সঙ্গীতশিল্পী শুভ্রা দেবনাথ মুখোমুখি কবি গোবিন্দ ধর

কুমারঘাট সায়দাবাড়িতে সৃষ্টিলোক আয়োজিত 
ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব :২০১৭। 

বাংলাদেশ থেকে কবি ও গীতিকবি শামসুর আলম সেলিম, কবি অপাংশু দেবনাথ, কবি ও ছড়াকার অমলকান্তি চন্দ ছিলেন কবি সেবিকা ধর, হারাধন বৈরাগী,পুলক কান্তি ধর বিপুল কুমার চক্রবর্তী,অভীক কুমার দে, রবীন্দ্র সঙ্গীত শিল্পী শুভ্রা দেবনাথ,নজরুলগীতি শিল্পী সোমঋতা মল্লিক,সুরূপা মল্লিক, শিল্পী মেখলা গোস্বামী আর ছিলেন আমাদের প্রিয়জন  সৃষ্টিলোক ও স্রোত এর মুখ্য উপদেষ্টা প্রক্তান বিধায়ক বিজয় রায় মহোদয়, ছিলেন সভাপতিদ্বয় নলিনেশ গোস্বামী ও রাজগোপাল ভট্টাচার্য মহোদয় এবং আমি।এই অনুষ্টানে আমরা সম্মাননা দিই বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী বাংলাদেশের প্রতিতযষা শুভ্রা দেবনাথ মহোদয়াকে।
সম্মাননা তুলে দিচ্ছেন আমার আপনজন বিজয় রায় মহোদয়।

তাঁর সাথে সময় দিতে হলো আমার আখাউড়া চেক পোষ্ট থেকে কুমারঘাট পি ডাব্লুউ ডাকবাংলা পৌঁছে দেওয়া অব্দি।সময় সময় আমি আড্ডা আর কিছু গান কিছু আলোচনায় যা উঠে আসে ভাগ করে নিলাম সবার সাথে।কেমন হলো জানি না।

আমি:সৃষ্টিলোক আয়োজিত ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব:২০১৭ সন্ধ্যায় আপনার গানগুলো শ্রোতার মন ওয় করে নিয়েছে।যে গানগুলো আপনি গেয়েছিলেন আমারও প্রিয়গান।মন ছুঁয়ে গেলো।আমাদের সকলের মন ছুঁয়ে গেলো।
গানগুলো হলো?

শুভ্রা:(১)বরিষ ধরা মাঝে ,
(২)গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ,
(৩)ভেঙে মোর ঘরের চাবি  ,
(৪)দেখেছি রুপ সাগরে মনের মানুষ 
(৫)গ্রামের নওজোয়ান হিন্দু 
(৬)মুসলমান(শাহ্ আবদুল্লাহ করিম),
(৭)মিলন হবে কত দিনে

আমি:আপনি কবে থেকে সঙ্গীত চর্চায় নয় সঙ্গীতের ভেতর ঘরে ঢুকে গেলেন?

শুভ্রা:সেই ছোটবেলা থেকে গান  শেখা শুরু । তারপর দীলিপ দাসের কাছে হাতেখরি
এর পরে মো: মুরাদ আলী , সাদী মুহাম্মদ , রেজওয়ানা চৌধুরী বর্ন্যা দি র কাছে গান শিখেছি
বর্ন্যা দির কাছে এখনো শিখছি।

আমি:আপনি গানের পাশাপাশি কলেজ শিক্ষক?

শুভ্রা:পড়া শুনা করেছি দর্শন বিষয়ে । বর্তমানে একটি কলেজে দর্শন বিষয়ের প্রভাষক পদে আছি । এবং একটি স্কুলে সংগীতের শিক্ষক হিসাবেও নিযুক্ত আছি । 
আমি:কলেজ শিক্ষক। কোন বিষয়ে
?
শুভ্রা:দর্শন।আমার প্রিয় বিষয়।

আমি :ত্রিপুরায় প্রথম এসে কেমন লাগলো?

শুভ্রা:এখানে এসে আসলে আমার কোন কিছুই মনে হয়নি মাঝখানে শুধু একটা কাঁটাতার পেরতে হয়েছে । মনে হয়েছে আমার দেশেই আছি
কারন ভাষা আর এখানকার নরম মনের মানুষজন সবই আমার দেশের ছোয়া । ভালোবাসায় ভরপুর , হৃদয়টা কানায় কানায় ভরে নিয়ে ঘরে ফিরলাম।
এভাবে বার বার আসতে চাই ভালোলাগা মেখে নিয়ে যেতে চাই মনে। 

 আমি: চাই স্রোত ও বাংলাদেশের বিশিষ্টজনদের সাথে কাজ করুক।এ বিষয়ে আপনাদের সহযোগিতা কি রকম পাবো?

শুভ্রা:আমি সত্যিই খুব অভিভূত যে আমাকে স্রোত "আমন্ত্রণ জানিয়েছে । আমি খুব আনন্দিত স্রোতের সাথে কাজ করতে পেরে ।  আমি চাই এ আয়োজন অব্যহত থাকুক যাতে দুই বাংলার আরো মিলন ঘটাতে পারে । দুই বাংলা কে সাথে নিয়ে আরো সুন্দর কাজ করবে স্রোত এ আশা ব্যক্ত করি ।
স্রোতের সাথে আরো অনেক পথ চলবো এ আশা রইল ।

আমি:আপনার সিডিগুলোর নাম বলুন?

শুভ্রা:ক, দুজনে দুজনার 
খ,সুখের সন্ধানে।

আমি:আপনার গানগুলো আমাদের মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে।আপনার আগামী পরিকল্পনা বলুন?

শুভ্রা:আরো ভালো কাজ করতে চাই । আরো ভালো গান উপহার দিতে চাই আমার দর্শকদের। 
"ভালবাসা তৈরি হয় ভাল লাগা থেকে," "স্বপ্ন তৈরি হয়,কল্পনা থেকে" "অনুভব তৈরি হয় অনুভূতি থেকে,""আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে"।

আমি:ধন্যবাদ আপনাকে।

৬:৮:২০১৭
রাত:১২টা
কুমারঘাট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ