তিব্বতি কবি তেনজিন সানদু’র (Tenzin Tsundue ) কবিতা উদ্বাস্তু:অনুবাদ : মলয় রায়চৌধুরী


তিব্বতি কবি তেনজিন সানদু’র (Tenzin Tsundue )  কবিতা উদ্বাস্তু:অনুবাদ : মলয় রায়চৌধুরী


যখন আমি জন্মেছিলুম
আমার মা বলেছিলেন
তুই একজন উদ্বাস্তু ।

পথের ধারে আমাদের তাঁবু 
তুষারের ধোঁয়া ওড়াতো ।

তোর কপালে
তোর দুই ভ্রুর মাঝে
একটা ‘উ’ ছাপ খোদাই করা আছে
বলেছিলেন আমার শিক্ষক ।

আমি আমার কপাল 
রগড়ে আর আঁচড়ে পেয়েছি
ধৃষ্ট এক রক্তবর্ণ  ব্যথা ।

আমার তিনটে জিভ আছে
যে-জিভ গান গায়
তা আমার মাতৃভাষা
কপালে খোদাই করা ‘উ’
আমার ইংরেজি আর হিন্দির মাঝে
তিব্বতি ভাষায় কথা বলে ।

তেনজিন সানদু (জন্ম ১৯৭৭ ) একজন কবি, লেখক এবং তিব্বতি শরণার্থী এবং রাজনৈতিক কর্মী । ১৯৯৯ সাল পর্যন্ত তাঁকে ভারতীয় কর্তৃপক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য  সংক্ষিপ্ত মেয়াদে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে বা কারাগারে প্রতিরোধমূলক হেফাজতে নিয়েছে ।  যখন তাঁর বাইশ বছর বয়স তিনি তিব্বতে গিয়ে বসবাস করবেন ভেবেছিলেন। কিন্তু তাঁকে গ্রেপ্তার করে ভারতে ফেরত পাঠানো হয়েছিল । তেনজিন সানদু বলেছেন, "তারা আমাকে বলেছিল যে আমি ভারতে জন্মগ্রহণ করেছি  তাই আমি তিব্বতে বসবাস করতে পারি না।" 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ