কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর ও প্রাবন্ধিক কবি সঞ্জীব দে

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর 
প্রাবন্ধিক কবি সঞ্জীব দে 



কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর 
প্রাবন্ধিক কবি সঞ্জীব দে 

১) দাদা কবে আসা সাহিত্য জগতে?
২) আপনার প্রথম বই কোনটি কত সালে প্রকাশ? 
৩)কবিতার বাঁক নির্ধারিত হয় সময়ে সময়ে বাঁক নেওয়ার যপ  বিবর্তন আসলে কার কবিতার  কবির না উভয়ের?  আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। 
৪)সাহিত্য বিকাশে অন্তর্জাল একটা ভূমিকা তৈরি করে চলছে!  কী মনে করেন? 
৫)  ইবুক বর্তমান প্রজন্মকে কি হাতে নিয়ে বই পড়া ও বই কেনার ক্ষেত্রে কি কোন প্রভাব তৈরি করছে?  কী মনে করছেন? 
৬)আধুনিক কবিতা সম্পর্কে আপনার উপলব্ধি জানতে চাই। অনঙ্গমোহিনীর সময়ে উনিই ত্রিপুরার প্রথম আধুনিক কবি আবার বর্তমানে যারা লিখছেন তারাও আধুনিক!  আসলে আধুনিক শব্দটা এই ক্ষেত্রে ব্যাবহারের প্রায়োগিক মহাত্মাটা যদি একটু পরিস্কার করেন ---
৭)সাহিত্যে রাজনীতির প্রবেশ --ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনি?
৫)আধুনিক কবিতার জটিলতা নিয়ে অনেক পাঠক আজকাল প্রশ্ন তুলছেন! কবিতা নাকি বোধের বাইরে চলে যাচ্ছে, --- কী বলবেন?
৬)আবহমান বাংলা সাহিত্যের মতো  ত্রিপুরার সাহিত্যেও সময়ের সাথে সাথে কবিতার বিষয় পরিবর্তীত হয়েছে, তার বাক পরিবর্তিত হয়েছে -- সেই সূত্র ধরে বাংলা কবিতায় ত্রিপুরা কোন পথে বা তার বর্তমান অবস্থান যদি একটু বলেন। 
৮) আধুনিক কবিতার ক্ষেত্রে ছন্দ কতটা জরুরি কিংবা সদ্য লেখতে আসা তরুন যারা শুরুতেই আধুনিক কবিতা দিয়েই শুরু করছেন --- অনেক ক্ষেত্রেই ছন্দ বিষয়ক ত্রুটি ইত্যাদি বিষয়ে কথা উঠছে ---- এই সম্পর্কে আপনার অভিমত জানতে চাই বিস্তারিত। 
৯) নবীন ও প্রবীন কবিকে আপনি কিভাবে চিহ্নিত করেন? 
১০) আপনার ছোটবেলার বেড়ে ওঠা সম্পর্কে কিছু বলুন। 
১১) আপনার ভালো লাগা কিছু স্মৃতি যদি শেয়ার করেন 
১২) সমাজের কোন জিনিষটা আপনাকে ভীষণ কষ্ট দেয়? 
১৩)  আপনার লেখার শুরুর দিক ও বর্তমান এই যে সময় --- লেখালেখির জগতে কি পরিবর্তন অনুভব করেন এই  সম্পর্কে কিছু জানতে চাই। 
১৫) কবি জীবনে মনে আন্দোলিত হওয়া বিশেষ কোন আনন্দমুখর স্মৃতি শুনতে চাই। 
১৬) সমাজের কোন জিনিসটি আপনাকে ভীষণ কষ্ট দেয়, 
১৭) সাহিত্যে নবীন প্রবীন দ্বন্দ্ব চিরকালীন! --- আপনার মতামত 
১৮) সাহিত্য গোষ্ঠি দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে --- সাহিত্যের গোষ্ঠির ক্ষতিকারক দিক ও সমকালিন ভাবনা যদি তুলে ধরেন প্লিজ / 
১৯) লেখক ও পাঠকের মধ্যে দূরত্ব কমাতে না পারলে ---বেশি বেশি পাঠক কি করে তৈরী হবে! --- পাঠককে কাছে আনতে হলে লেখককে আরো আরো মননশীল ও মাটির কাছাকাছি আসতে হবে --- কি মনে করেন? 
 
 19/বর্তমান কঠোর প্রেক্ষাপটে দাঁড়িয়ে তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে?

উত্তরগুলো
 প্রথম গল্প প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকায় ১৯৮১ সালে।
২. প্রথম বই ছোটগল্পের, নাম ভোরের জন্য প্রতীক্ষা, প্রকাশ ২০০১।
৩. কবিতা নয়, আমি গল্প আর উপন্যাস লিখতে চাই। তবু আমার ধারণা, নতুন সময় আসলে কবিকে দিয়ে নতুন কবিতা লিখিয়ে নেয়। আবার কবির দায়িত্বও নতুন সময়কে বুঝতে পারা, নতুন ভাষা নির্মাণে অঙ্গীকারবদ্ধ হওয়া। তাছাড়া কবিতার বদল হয় না। জীবনানন্দ দাশ উল্লেখ করার মতো নাম।
৪. অন্তর্জাল সাহিত্যকে অধিকসংখ্যক পাঠকের কাছে সহজলভ্য করেছে।  
৫. কিছুটা। তবে ইবুক ছাপা বইএর সম্পূরক, পরিপূরক নয়। ইবুক দৈনন্দিন ভাত মাছের মতো নয়, ফাস্ট ফুডের মতো, ছাপানো বই না থাকলে কাজ চালানো যায় হয়তো, ছাপানো বইয়ের বিকল্প একমাত্র ছাপানো বই, অন্য কিছু নয়।  
৬. নতুন ভাষা, নতুন শৈলী, রূপক উপমা মিলিয়ে চিন্তার আধুনিকতা যে কবিতায় প্রতিফলিত হবে সেটাই আমার মনে হয় আধুনিক কবিতা।
৭. রাজনীতির প্রয়োগ নয়, রাজনীতির উন্মোচন সাহিত্যে থাকবে। এটা বাদ দিয়ে সাহিত্য হলে সেখানে জীবন থাকবে না, সময় থাকবে না
৮. কবিতা হয়ে উঠল কিনা গুরুত্বপূর্ণ। যে কবির কবিতার ভাষায় যত দখল বেশি থাকবে তার কাব্যভাষা সাবলীল হবে মনে করি। দুর্বোধ্যতা কাব্যভাষা র গুণ মনে করি না। কবিতার ভাষা আয়ত্ব করা পাঠকের দায়িত্বের মধ্যে পড়ে।
৯. প্রবীণরা পথ দেখান, সে পথ নবীনদের চিনে নিতে হয়।
১০. আমার শৈশব গ্রামে কেটেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি আমার সবচাইতে উল্লেখ যোগ্য স্মৃতি। বিত্তহীন পরিবারে আমার জন্ম, খেটে খাওয়া মানুষ আমার পিতা মাতা, ভাই। জীবনকে তৃণমূল থেকে আমি দেখেছি। আমার গল্পে সে দেখা আছে।
১১. পুরো জীবনটাই আমার ভাল লাগার স্মৃতিতে ভরা। 
১২. মানুষের অচেতন অবস্থান ও ভূমিকা।
১৩. আমার লেখায় চেতনার বদল ঘটেনি ভাষার বদল হয়তো কিছুটা হয়েছে। কিন্তু আমি মানুষের জন্য তাদের বোধের উপযোগী ভাষায় তাদের জন্য, তাদের জীবন নিয়ে লিখতে চাই।
১৩. সাহিত্য ব্যাক্তির সৃষ্টি, গোষ্ঠীর নয়। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই।
১৪. সাহিত্য পাঠ ব্যাক্তির গড়ে উঠা আর রুচির উপর অনেকখানি নির্ভর করে। তবে ভাল সাহিত্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া রাষ্ট্রেরও দায়িত্ব।
১৫. তরুণ লেখক হোক পাঠক হোক নিজেকে সময়ের উপযোগী করে তৈরি করবে, কারণ জীবন তার নিজের। প্রবীণরা চলে যাবেন, তারাই থাকবে, বাঁচবে। কী ভাবে বাঁচবে সেটা তার পরিকল্পনা, তার ভাবনায় সেটা আনতে হবে। আমার অযোগ্যতা আছে, তাই তো ওকে সুযোগ্য হয়ে উঠতে হবে।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ