প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত
৫০ তম বিজয় দিবস সংখ্যা
১৬:১২:২০২০
সুবর্ন বিজয়/নূরউদ্দিন জাহাঙ্গীর
যারা শেকলের কথা ভুলে যায় মুক্তি তাদের কাছে অর্থহীন।
যারা ত্যাগের জন্য প্রস্তুত নয় তাদের জন্য স্বাধীনতা নয়।
যারা বিজয় হৃদয়ে ধারণ করে না তারা পরাজিত প্রতিদিন।
যারা স্বাধীনতা অনুভব করে না স্বদেশ কখনো তাদের নয়।
মুজিব স্বদেশী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে
বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই হার্দিক অভিনন্দন। শুভেচ্ছা।
(এক)
আমিও মুজিব!
আমি ডিসেম্বরের জাতক!
কাকতালীয় নয়, মোটেই।
যদিও মানচিত্র পৃথক।
# # #
(দুই)
বিজয় দিবস একটি বার-ই আসে,
হাঁটে-মাঠে-ফুলে-ফলে-ঘাসে!
যত্ন করে কুড়িয়ে নিলেই হয়,
অপেক্ষার প্রহর তাই, কাটে না, বারো মাসে!
0 মন্তব্যসমূহ