প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত ত্রিপুরার কয়েকটি উপন্যাস আলোচনা সংখ্যা ১৯:১২:২০২০সাম্যবাদজহর দেবনাথ আলোচনা :জয়ন্তী দেবনাথ

প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত 
ত্রিপুরার কয়েকটি উপন্যাস আলোচনা সংখ্যা 
১৯:১২:২০২০

সাম্যবাদ
জহর দেবনাথ 
স্রোত প্রকাশনা 


আলোচনা :জয়ন্তী দেবনাথ         
বিশিষ্ট লেখক কবি সমাজকর্মী ও ত্রিপুরার ধলাই অঞ্চলের শিক্ষক " জহর দেবনাথ" মহাশয় এর অনেকগুলো গ্রন্থিত পুস্তকের মধ্যে অন্যতম "সাম্যবাদী" উপন্যাসটি ।
১৩৫ পাতার বইটি সর্বহারা মানুষের উদ্দেশ্যে উৎসর্গীকৃত।  এটি পড়তে শুরু করে আমার কখনো মনে হয়নি পরের পাতা টা পরেরদিন পড়ব তবুও ব্যস্ততার কারণে বইটি শেষ করতে ১০ দিন লাগিয়ে ফেলেছিলাম। শেষ করার পর মনে হয়েছিল বইটির পাতার সংখ্যা যদি আরো বেশি হতো...
প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের অবহেলিত মানুষের প্রয়োজন... কিভাবে ধীরে ধীরে দাবিতে পরিণত হয়...কিভাবে একটি কিশোর নেতা হয়ে ওঠে ন্যায্য দাবির স্বার্থে...
প্রকৃতি- পাহাড়ি মানুষ -সমাজ দর্শন- সমাজে সংবাদপত্রের ভূমিকা- একটাই ধর্ম আমরা মানুষ- কিভাবে শাসক দল সর্বহারা শ্রেণীকে কিছু কিছু সরকারি সুযোগ-সুবিধা দিয়ে পার্টির দাসত্বে পরিণত করে -
            এই সব কিছুর অপূর্ব বিশ্লেষণ রয়েছে গল্পের নায়ক কে কেন্দ্র করে ।
     সর্বোপরি চার বন্ধুর অটুট বন্ধুত্ব ও প্রকৃত অর্থে পরিণত প্রেম গল্পটি কে একটি কালজয়ী মাত্রা এনে দিয়েছে।
বক্তার (নায়কের) দুটি উদ্ধৃতি না উল্লেখ করে পারলাম না-
"প্রকৃত অর্থে সাম্যবাদ কে পুঁজি করে স্বার্থ বাদ বেশ জাঁকিয়ে বসেছে সর্বত্র ।"
" ওরা চাইছে পুঁজিবাদ বেঁচে থাকুক শোষক শ্রেণী সঙ্গে থাকুক আর আমাদের দলতন্ত্র কায়েম থাকুক আর এভাবেই বিপ্লব দীর্ঘজীবী হয়ে থাকবে"
            কিভাবে সত্যিই সর্বহারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন তথা দেশের উন্নয়ন সম্ভব তার একটি সুন্দর রুপ রেখা অঙ্কন করেছেন এই গল্পের নায়ক যা অতি সময়োপযোগী নির্ধারণ।
           উপন্যাসটি পড়ে আমি মুগ্ধ। লেখক এর কলম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।এই জট পাকানো সময়ে উপন্যাসটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নতুন পথের দিশারী ।
       লেখক এর কলম দীর্ঘজীবী হোক...
সমগ্র পাঠককুল কে উপন্যাসটি একবার পাঠ এর অনুরোধ রাখলাম।  
                                    
                                     জয়ন্তী দেবনাথ         

                                        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ