প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত
৫০ তম মহান বিজয় দিবস সংখ্যা
১৬:১২:২০২০
রক্তঋণ
লুৎফর চৌধুরী
সেদিন ছিল ১৬ ডিসেম্বর ১৯৭১
এক মহান বিজয়ের মহাদিন।
চারদিকে লাল সবুজের পতাকা
উড়িয়ে ঘরে ফিরছিলেন সাহসী যুবক।
মুক্ত হলো প্রতিটি বাঙালির গৃহকোণ।
জাতির জনকের কসম খেয়ে রক্তের
বাণ ডেকেছিল তেরোশত নদীর।
বিশ্ববাসী বলেছিল ঐ দেখো
দিকে দিকে বাঙালি জাগে।
যে যুবকটি বাসর ঘর ছেড়ে যুদ্ধ
বেছে নিয়েছিল, সে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেনি।
তাই বিধবা নববধুর জন্য আনন্দাশ্রু
আজও বয়ে চলে ধীরে নিরবে
নিভৃতে। আমি আজ কোথায় পা রাখব,
এই ঘাসের নিচে ঘুমিয়ে আছে আমার রক্তঋণ।
আজ আমি এই পবিত্র মাটিতে গোলাপের
চারা লাগাতে এসেছি।
ফটোক্রেডিট: কবি শিমুল পারভীন
0 মন্তব্যসমূহ