ত্রিপুরা অনলাইন বইমেলা :২০২০// আয়োজক:স্রোত

বিপুল উৎসাহে শুরু হলো মাসব্যাপী 
স্রোত আয়োজিত 
ত্রিপুরা অনলাইন বইমেলা :২০২০

কুমারঘাট :১লা ডিসেম্বর :২০২০:একমাসব্যাপী ত্রিপুরা অনলাইন বইমেলা শুরু হলো ভারতীয় সময় সন্ধ্যা ৫টা বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিট।বিপুল উৎসাহে উৎসবের মেজাজে স্রোত আয়োজিত অনলাইন বইমেলার উদ্বোধন করেন বিশ্বের বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া। প্রধান অতিথি
ড. আআমস আরেফিন সিদ্দিক
সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক বাচিকশিল্পী বেলায়েত হোসেন মহোদয়,বাংলাদেশ বাংলা একাডেমির উপপরিচালক গবেষক কবি ও প্রাবন্ধিক তপন বাগচী মহোদয়, 
বাংলাদেশ রংপুর থেকে অতিথি হিসেবে ছিলেন আইডিয়া প্রকাশনীর প্রকাশক সাকিল মাসুদ,এছাড়াও আংশিক সময়ের জন্য যুক্ত হোন কবি সম্পাদক সন্দীপ সাহু, ডক্টর শ্যামোৎপল বিশ্বাস মহোদয়।সাঞ্চালক ছিলেন সাংবাদিক কবি ও সম্পাদক সুশান্ত নন্দী পশ্চিমবঙ্গের দিনাজপুর থেকে।সময় ও অনলাইন কারাগরি জনিত নানা কারণে সকল অতিথিরা অনলাইনে যুক্ত হতে না পারলেও ভিডিও রেকডিং করে পাঠিয়েছেন মৃত্তিকা চাকমা, লিসা বিশ্বাস, বিভাবসু,রীতা ঘোষাল,অদিতি তাঁতী,ডক্টর শ্যামেৎপল বিশ্বাস, প্রগতি মজুমদার, তুষারকান্তি সাহা, নিয়তি রায়বর্মন,বীথিকা চৌধুরী, ঋৃষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম পুরুষ কবি ও বাচিকশিল্পী জয়দীপ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ,
সাকিল মাসুদ,বাংলাদেশ, রমজান বিন মোজাম্মেল,সোমা লাহিড়ী মল্লিক।সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কবি গোবিন্দ ধর। 
এক মাস চলবে এই অনলাইন বইমেলা। স্রোত প্রকাশনার বই  সহ এই মেলায় আরো কম করেও ১০টি প্রকাশনার উল্লেখযোগ্য গ্রন্থ পরিবেশিত হবে।পাঠক লেখক পরিবেশকৃত বই থেকে বাছাই করে স্ব স্ব প্রকাশকদের একাউন্টে টাকা প্রেরণ করে হোয়াটসঅ্যাপ এ জানিয়ে দিলেই পৌঁছে দেওয়া হবে উল্লেখিত বইটি ক্রেতা তথা পাঠকূের ঘরে।করোনাকালে ঘরে বসেও লেখক পাঠকরা বইমেলার আমেজে আনন্দ নিতে থাকবে নাচ গান আবৃত্তিও।
উল্লেখ্য ত্রিপুরা অনলাইন বইমেলা প্রথম। সারা উত্তর পূর্ব ভারতেও এরকম আয়োজন প্রথম।সর্বপরী লেখক পাঠক ও প্রকাশকদের সম্মিলিত শুভকামনা উৎসাহ স্রোত প্রকাশনাকে আরো কাজ করার প্রেরণা যোগাবে বলে প্রকাশক সুমিতা পাল ধর এক বিবৃতিতে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ