হারাধন বৈরাগী
মারাদোনা
পিঠাপিঠি বেড়ে উঠেছি
জাদু কাকে বলে তাকে দেখে প্রথম বুঝেছি
দেখতে দেখতে যেই- কেউ একজনের পিঠ
চাপড়ে দিয়েছি
চকিতে টের পেয়েছি
আমার হাত -'হ্যান্ড অব দ্য গড'
আর সে -'গোল অব দ্যা সেঞ্চুরি'
সেই থেকে আমিই মারাদোনা
প্রবাদ পুরুষ--!
সবদিন সমান থাকেনা
স্পেস বাড়তে থাকে
ঘাটে মাঠে জমতে থাকে জল
আজ---
সহসা আমাকে জড়িয়ে ধরে পৃথিবী
চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল---
ফের টের পাই- বুকের মাঝে বাজছে
'হ্যান্ড অব গড' ও 'গোল অব সেঞ্চুরি'---
প্রণাম রাজপুত্তুর
প্রণাম প্রবাদ পুরুষ----
২৫/১১/২০২০
কাঞ্চনপুর
0 মন্তব্যসমূহ