সবুজের সমারোহ // বিপ্লব উরাং


সবুজের সমারোহ // বিপ্লব উরাং 

এক কলি দুই পাতার হরিয়ালী বাগান
দেখতে দেখতে বড় হয়েছি হামি।
বাবুরা দেখতে আসে বাগান
বলে-কি সুন্দর  বাগান।
সবুজের সমারোহ!

অদের চখের সুন্দর বাগানের
ভিতরে লুকাই আছে
কত যনত্রনা বাবুরা জানে কি?
কত ঘাম কতরক্ত ঝড়াই করে
সুন্দর  বাগান হয়েছে
অরা জানবে কি করে?

হামি দেখেছি জনম লে দুই চখে,
দেখেছি মাংরা মামা,শনিয়া কাকা
সমবারি মসিরা।
এক বাটি লবন চা পানি আর
মার ভাত খাইয়ে
দশ লে বার ঘন্টা কাম করে
ঘাম ঝড়াই বাগান গড়েছে।
ভাঙ্গা ঝুপরি ঘরে-
ছানাপোনা লিয়ে
ভুখা পেটে বাগান গড়েছে।
অদের খবর ক জনা জানে?

ওপরে ওপরে জানলেও
ভিতরের লতপত কাহিনী
জানবে কি করে?
হামি নিজ চখে দেখছি-
পঁচিশ পয়সার মজুরি বাড়াতে
কত লড়াই করেছে।
ঝুঠা মামলায় পুলিশ ধরে লিয়ে গেছে শনিয়া কাকাকে
জেল খাটেছে।

বাগানের পরতি কনায় কনায়
রক্ত  আর ঘাম মিশে
গড়ে উঠেছে-
বাবুদের-সবুজের সমারোহ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ