সরলপদ্য ১৯/নির্মল দত্ত


সরলপদ্য ১৯/নির্মল দত্ত 

শপথেই ছিল ছিদ্রনিহিতে
ভূমি ও রঙের নকল বিভাস।
ছলজন্ম সেই
খলজন্মে পতিত এখন।
এর মাঝে খুঁজে নিতে সঠিক সুর ও সংবেদ---
এতোকাল? এতোকাল পার হয়ে গেল!

তারপরও মৃত্যুর সঠিক শংসা
খুঁজে চলে শবের মিছিল!
উপশমসম্ভাবনা---
অসম্ভব করে দিয়ে, দেখি
উজ্জ্বলতর
সিন্ডিকেটসভ্যদের নৈশ মেহফিল!
এই ট্র্যাডিশনে,
সময় ফুরিয়ে যায়। মানুষের
জীবন ফুরিয়ে যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ