একটি বাউল কবিতা বিশ্বায়নের গাড়ি /৷ অরুণ কুমার চক্রবর্তী


একটি বাউল কবিতা 
বিশ্বায়নের গাড়ি 
অরুণ কুমার চক্রবর্তী 

মানুষজনে হইলো  হাবা 
বিশ্বায়নের থাবাতে  
খ্যাপা , তুই ঘাস রেঁধে খা  ডাবাতে
তুলোর পারা ওড়াউড়ি 
কামগন্ধ ছড়াছড়ি 
 কম্পিটিশনে  জারিজুরি 
খ্যাপা, তুই যা নেমে যা 
 ঘোলা পুকুর  গাবাতে
খ্যাপা ,তুই ঘাস রেঁধে খা ডাবাতে
হওয়ার খবর ডুব  দিসনা 
 ডুবলে অতল তল পাবিনা 
বরং হওয়ার জলে  ভেসেই যা না
নইলে পড়বি  চাপা থাবাতে 
খ্যাপা , তুই ঘাস রেঁধে খা ভাবাতে
বিশ্বায়নের চলছে  গাড়ি 
 হুড়াহুড়ি তাড়াড়াড়ি
ভোগের দেশে দিচ্ছে পাড়ি
খ্যাপা, তুই থাক পড়ে থাক হাভাতে 
খ্যাপারে , 
তুই ঘাস রেঁধে খা ভাবাতে.....

(  এই বাউল কবিতাটির গান , বাউল ছাড়া আর কেউ গাইলে কবির অনুমতি  লাগবে )

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ