লুইস গ্লিক শিশুদের গল্প#অনুবাদ নূরুদ্দিন জাহাঙ্গীর


লুইস গ্লিক
শিশুদের গল্প

#অনুবাদ নূরুদ্দিন জাহাঙ্গীর 

অবসন্ন গ্রামীণ জীবন থেকে রাজা আর রানী ফিরছেন সুখের নগরে; 
আমি তুমি সে সমভিব্যাহারে রাজকন্যারা বিদায়ী  সম্ভাষণ জানাচ্ছে গান গেয়ে গেয়ে
অথচ কিছুই তাঁদের স্পর্শ করছে না
ভাবনায় তাঁদের ভবিষ্যৎ-- নক্ষত্রগুলোও জানে না এগিয়ে আসছে কী দুঃসময়!
অথচ এদের বেঁচে থাকতে হবে এখানেই।
পথের পাশে প্রশান্ত চারণভূমি আর গবাদিপশুর পাল;
কিন্তু যা দেখা যায় তা প্রকৃত সত্য নয়--
সত্য যা তা আছে দৃষ্টির আঁড়ালে--জানেন কেবল পিতামাতা।
আশা পরাহত, তবু যদি ফিরে পেতে চাই--
আমাদের খুঁজতে হবে সেখানেই
যেখানে যা হারিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ