কানামাছি // ঝর্ণা মনি


কানামাছি/ ঝর্ণা মনি

একদিন পাহাড়কে বললাম,
তোমাকে ছোঁব।
হাসতে হাসতে ঘাড় বাঁকিয়ে বললো, আয় দেখি, কেমন পারিস?

মেঘকে বললাম, তোমায় ছোঁব। 
উড়ে যেতে যেতে বললো, সত্যি নাকি? তবে তাই হোক কানামাছি খেলা!

ইচ্ছে পূরণে হেঁটেছি হাজার রাত।
রাত দীর্ঘ হয়; ভোর হাসে না

কিছুই ছোঁয়া হয়নি আমার!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ