প্রবীর সরকারের কবিতা

চোরাবালি 

রাত চুয়ানো বিহানকালে
দুই পদতল আরো তলে
চোরাবালির গ্যাড়াকলে
পড়ে গেছো ব্যাধের জালে।

ভুল বুঝেছো ভুল করেছো
বোঝনি তা শকুনির চাল 
ভুলভুলাইয়ায় গেছো ফেঁসে 
এলো কুমির,কেটেছো খাল।

                   প্রবীর সরকার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ