চলো ভিজি // সোমা লাহিড়ী মল্লিক


চলো ভিজি

ভাবতে বসি দূর সফরে থামিয়ে ট্রেন মাঝ রাতে,
মিস্টি হাসি, দুষ্টু প্রেম, মেঘ ভিজে যায় বর্ষাতে।

রাত যে আসে রাতের মতো আমিই দেখি অবাক চোখে
তাকিয়ে থাকি হাওয়ার সাথে বৃষ্টি এসে লাগে মুখে।

সব কথা থাক লকার ভরা, ড্র‍য়ারে থাক চিন্তা সুখ
আমি যদি বৃষ্টি চাই, চাইবে তুমি না বলা অসুখ।

জীবন চলে রেলের মতো সঙ্গে চলে অবুঝ মন,
তুমি যদি বৃষ্টি হতে আমি হতাম তোমার শ্রাবণ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ