জানে বন্ধু তোমার কথা খুব মনে পড়ে,
একলা দিনে।
তোমার কথা মনে পড়ে,
প্রতিটি খনে।
যখন ব্যালকনিতে বসে দুরের ওই আকাশ টা দেখি,
তখন তোমার কথা খুব মনে পড়ে।
তোমার সেই দুষ্টুমির কথা,
আজও আমার মনে আছে,
আমার মাথায় চুনকাম লাগিয়ে দিয়েছিলে,
সে দিন খুব রাগ করেছিলাম,
আজ সে সব অতিত,
তুমি চলে গেলে বিদেশে,
আমি ও ব্যাস্ত হয়ে গেলাম নিজের ব্যাবসা নিয়ে,
এই অবসর সময়ে,
তাই খুব মনে পড়ে।
যেখানে থাকো, ভালো থেকো,
মনে রেখো বন্ধুরে,
আজ ও তোমার জন্য ভালোবাসা,
আমার হৃদ মন্দিরে।

0 মন্তব্যসমূহ