দীপান্বিতা পান্ডে
বাইশে শ্রাবণ
আজ বাইশে শ্রাবণ তোমাকে দিয়ে শুরু,
তোমাকে দিয়ে ই শেষের গোটা জীবন।
তোমার সাথেই জড়িয়ে আছে,
অনেক সুখের জীবন যাপন।
আজ এই দিনে মনে পড়ে বারবার,
তুমি থাকলে হয়তো থাকতো,
নূতন কিছু বিষয় লেখবার।
তোমাকে ছাড়া চলে না এক মুহুর্ত,
সবের মাঝেই তুমি মনের মত সত্য।
তাইতো তুমি আজ ও অমলিন
আজ ও বিশ্ব বন্দিত।
কবি
চার দেওয়ালে বিশ্বের ছবি,
আমাদের গর্ব আমাদের কবি।
জাপান জার্মান রুশ আমেরিকা
সবার নজর ফাঁক দিয়ে দেখা।
নরম মাটি শক্ত বাহু,
গ্রহ পুঞ্জেও জব্দ রাহু।
শক্তি শুধু মনের ভিতরে
জেগে উঠে হৃদয় অন্দরে।
বাহুবলে র বাহুবলি,
তার অনুসরণে অলি গলি।
একের অঙ্কে একশো করি এখন দুনিয়াদারি।
কোথা তুমি কবি প্রাণ প্রীয় রবি,
এমন যুগ সন্ধিক্ষণে সবাই পূঁজি তোমার ছবি।

0 মন্তব্যসমূহ