বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য
প্রদীপ কুন্ডু
বর্ষা এলেই বিশ্বকবির কলম
করেছে কত অপূর্ব কবিতার সৃষ্টি,
কবিতার সুরে কদমের দোলায়
বর্ষণমুখর প্রকৃতি আজও লাগে ভারি মিষ্টি।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে
চন্দননগরের মোরান সাহেবের বাগানবাড়ি,
টাপুর টুপুর বৃষ্টির সুরে গঙ্গাবক্ষে
কবির কলমে কত কবিতা দিয়েছিল পাড়ি।
বঙ্গভঙ্গ থেকে নোবেল জয়
বিশ্বকবি অমর আজও গীতাঞ্জলির সুরে,
রবীন্দ্রনাথ আজও প্রাণের কবি
সৃষ্টিতে তিনি বিরাজিত বাঙালির হৃদয় জুড়ে।
১৩৪৮ সালের ২২ শে শ্রাবণ
সৃষ্ট শূন্যতা আজও অপূর্ন সাহিত্য প্রাঙ্গণে,
জাতীয় সংগীত রচয়িতার
নির্বাপিত জীবন প্রদীপ জ্বলেনি আর বাংলার অঙ্গনে।

1 মন্তব্যসমূহ
অনেক ধন্যবাদ
উত্তরমুছুন