রাখীবন্ধন

যোগমায়া গোস্বামী


বছর ঘুরে এলো আবার রাখী পূর্নিমা তিথি
ভাইয়ের প্রতি রইল আমার আশীষ আর প্রীতি।
বাঁধবো রাখী ভাইয়ের হাতে পূণ্য প্রভাতে
মায়ার ডোরে বাঁধবো রাখী আমার ভাইয়ের হাতে।
নানা রঙের সরু সূতোয় তৈরী করি রাখী
ভাই যখন পড়বে রাখী নয়ন জুড়িয়ে দেখি।
ছোট্ট একটা সূতোয় বাঁধা এই দুটি মন
ছোট্ট সূতো তৈরী করে সম্পর্কের বাঁধন।
সঙ্কা ভীতি দুঃখ নাশি ভাইয়ের মুখে ফুটবে হাসি
ভাইটি আমার নিরন্তর 
থাকবে উল্লাসী।
আজ এই শুভদিনে করি কামনা
ভাইয়ের যেন পূর্ন হয় সকল বাসনা।
রাখীর দিনে প্রভূ তোমায় করি যে মিনতি
বিপদে তুমি রক্ষা করো ভাইয়ের জীবন বাতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ