শিশুর অনাবিল হাসি ছুঁয়ে গেলো শরতের কাশফুল।
অসীমের আঁচল ভরে গেছে মাতৃত্বে।
ন মাস জরায়ুতে ছিলো সে বাঞ্ছিত সন্তান।
তাল তমাল তলায় শৈবাল ছানার শৈশব কেটেছে পুতুল খেলায়।
খড়ের মাঠে কৈশোরের ছোটাছুটি মায়ের শাষনে তার জ্ঞান লাভ।
আঁখিতারার দুষ্টুমি ভরা হাসি চঞ্চলতার আভায় মাকে করে তুলে আরো লাস্যময়ী।
মিনারের মতো মায়ের আকাঙ্ক্ষা সোনালী স্বপ্নে ভরা দুচোখ।
মাস ঋতু বছর পেরিয়ে যে পথ ছুঁয়েছে মিনারের শৃঙ্গ, সন্তান সাফল্য ধ্বজা উড়বে কোন একদিন।
মাঠে পৌষের ধান,বিদেশ থেকে ছেলে ফিরবে যেদিন,ঘরে আনন্দ জোয়ার পিঠে পুলি পায়েসের নবান্ন হবে সেদিন।
প্রসূতি মায়ের মতো বক্ষ উথলে উঠবে আবার ছোট্ট বেলার মতো সন্তান মুখের হাসি ছুঁয়ে যাবে
কূয়াশা মাখা সকাল বিকাল।

0 মন্তব্যসমূহ