কিছু অদম্য সত্য // প্রিয়া চৌধুরী

কিছু তথ্য কখনো কখনো থেমে যায় ইতিহাসের পাতায়.........

এক নজিরবিহীন উপলব্ধি করতে শেখায় জীবনের নতুন দরজায়....

বাস্তব বড়ো কঠিন....
প্রচেষ্টার ভিড়ে লুকিয়ে থাকে অজস্র জটিল সমাধান......

সাধারনের চেয়ে ও সাধারণ
যাকে বলি আমি আপনি আমরা সবাই
 " অতি সাধারণ"

প্রশংসা অাপনার আমার সবার হবে
কিন্তু সেটা ইতিহাসের পাতায়........

জীবিত অবস্থায় যাকে অজস্র নির্মমতার স্বীকার হতে হয়.....

দিনের পর দিন অবহেলিত নদীর গতিপথে যেতে হয় বারবার.....

মৃত্যুর পর চারিদিকে শোনা যায় তার জয়জয়কার......

সমাজের চোখে তখন তুমি ই পবিত্র। 

অতীতে তোমার চেয়ে অপবিত্র বোধহয় কেউ নাই........

আত্মার মৃত্যু নাই
সর্বত্রই বিরাজমান....

তাহলে মৃত্যুর পর কেন???

প্রশংসা যদি করতেই হয় 

 তবে তার মৃত্যুর আগে করো..........

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ