একশোটা নদী, দুশোটা পাহাড় দেখেছি
তবুও তোমার চেহারার নক্সা ভুলতে পারিনি,
সাদা মেঘের গায়ে রোদ যখন ঘুমোয়
সেই চিত্র প্রতিফলিত হয় তোমাতে।
এখন সেই একশো নদী শুকিয়ে আত্মহত্যা করেছে,
পাহাড়গুলোর বুকে প্রচন্ড ব্যাথা!
মেঘেরা দমবন্ধ হয়ে আছে আর ভাসে না বরং রোদগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।।

0 মন্তব্যসমূহ