মৃত্যুর প্রয়োজনে জন্ম নেয়া মানুষ
জন্মের প্রয়োজনে মৃত্যুকে ভুলে যায়
জন্ম এবং মৃত্যু
মাঝে অদৃশ্য দেয়াল
কেউ ছুঁতে পারে, কেউ পারে না
ডিং ডং ঘন্টা বাজে সময়ের
কেউ শুনতে পায়, কেউ পায় না
ঘন্টাবাদকের তাতে কী আসে যায়।
সব মৃত্যুর রঙ এক
সব মৃতদেহ সাদা
তবুও
কেউ পায় অগ্নিস্নান
কেউ মৃত্তিকায় ধরে রাখে সবটুকু জল।
জীবন মন্ত্রপূত রঙিন দৃশ্যের নাম
মৃত্যুর কথা ভুলিয়ে দেয়।
জন্মের প্রয়োজনে মৃত্যুকে ভুলে যায়
জন্ম এবং মৃত্যু
মাঝে অদৃশ্য দেয়াল
কেউ ছুঁতে পারে, কেউ পারে না
ডিং ডং ঘন্টা বাজে সময়ের
কেউ শুনতে পায়, কেউ পায় না
ঘন্টাবাদকের তাতে কী আসে যায়।
সব মৃত্যুর রঙ এক
সব মৃতদেহ সাদা
তবুও
কেউ পায় অগ্নিস্নান
কেউ মৃত্তিকায় ধরে রাখে সবটুকু জল।
জীবন মন্ত্রপূত রঙিন দৃশ্যের নাম
মৃত্যুর কথা ভুলিয়ে দেয়।

0 মন্তব্যসমূহ