স্পন্দন // মিঠুন দেবনাথ

ঊনত্রিশটা বছর পেরিয়েছে
আজও শিখতে পারিনি
ত্রিশটাও পেরোবে
হয়ত তখনও শিখতে পারব না
তারপর —
এই গোঁয়াড় দানবীয় জীবন নিয়ে
এভাবেই হয়ত চলে যাবে আরও কিছুকাল আরও কিছু মাস , আরও কিছু বছর
তবুও মানুষ ঘেঁষবে না
 তবুও মানুষ পিছু ডাকবে না
 তবুও মানুষ ফেরাবে না
অন্ধকারে হারিয়ে যাব , তবুও মানুষ বুঝবে না
অনুভব করবে না অন্তরটা কোথায় জ্বলছে !
তার পর একদিন ক্লান্ত বায়ু মহা শূন্যে পাড়ি দেবে
সব কিছু শান্ত হয়ে যাবে
আকাশটা একটু মেঘলা হবে
তখনও একবিন্দু জল চোখের কোনে নাড়াচাড়া করবে
তবুও মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না
শুধু ধূসর মরুভূমি আর মরুভূমি
সাথে গোঁয়াড় জীবন আর দানবীয় দেহ থেকে
হয়ত সেদিনও মানুষ মুখ ফিরিয়ে নেবে
ভেবে নেবে বাস্তব তো কিছুই ছিল না
তবে  কী ছিল ?
সব স্বপ্ন নাকি গল্প ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ