প্রতিধ্বনি // গোপাল দে

আজও কানে ধ্বনিত হয়
রেলের চাকার সেই কর্কশ শব্দ
পরিযায়ীদের সেই আত্মচিৎকার,
আর স্বজন পরিজনের হাহাকার।
বিচারের বাণী যেখানে পিষ্ট হয়
অমানবিকতার পৃষ্ঠপোষকতায়।
রক্তাক্ত পায়ের সেই অসহ‍্য যন্ত্রণা
অন্নহীন নিদ্রাহীন সব রাত্রি
অসহায় সেই বুকফাটা আর্তনাদ,
মনের অন্তরালে ভিড় জমায়
হাজারো দুঃস্বপ্নের অগ্রীম বেদনা।
বাঁচাও বাঁচাও রব প্রতিধ্বনিত হয়ে
কর্ণকুহরে প্রবেশ করে,
জাগায় এক অভাবনীয় চেতনা
যার ভাষা আজও অপ্রকাশিত
প্রতিধ্বনিত হয় লেখনীর পাতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ