শহরের শেষ বাতিঘরে
অনন্ত প্রত্যাশার বাস
আক্ষেপের সলতেয়
ঝাপসা হলুদ আলো,
হেঁটে যায় দ্বীপান্তরের বেমালুম
ঠিকানায়
ছেঁড়া চিরকুট ধুলো মাখে
রাতের রাজপথে;
নিঃশ্বাসের প্রশ্রয়ে
দরদী নদী বুকে টেনে নিয়ে
জলঘুমে যায়
এক চিলতে স্বপ্ন
নদী জানালার কাঁচ বুলিয়ে
বাণপ্রস্থ
প্রত্যাশার সংসারের সদস্যও ঢের
0 মন্তব্যসমূহ