আশারনদী // অর্চনা সিংহ

সকালের ফোটা ফুল
         বিকেলে ঝরে।
জীবন স্রোতে বাঁধি ঘর
         আশার নদীর তীরে।
জীবনবীণা তারে
        বেঁধেছি কতো না গান----
আমার জীবন তো তুমারি দান।

সেই কথা ভুলে গেছি
       যে যেতে তো হবে,
বাঁধা মোর আশার এ ঘর
         শূণ্য রবে।
দুঃখ সুখের বেদনা
        সবি মিছে
অকারনে বাধিনু এ ঘর
       মিছে আশে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ