আধুনিকতায় বন্ধুত্ব // প্রীতি নমঃ

মুখে মিষ্টি কথা, ব্যবহারে সুন্দরতা
আধুনিক যুগের আধুনিক বন্ধুত্বতা।
চোখের মণিতে হিংসার ছায়া
মুখে শুধুই ভালোবাসা।
বিশ্বাস যেন আজ তুরুপের তাস!
অন্যের দুর্বলতায় আমরা করি পরিহাস।
বিশ্বাসের পণ যেন;
তুই বলে যা, আমিতো আছি-ই রটাতে রটনা।
ঘটুক বা না ঘটুক কোনো ঘটনা।
চক্রাকারে চলে কু-কথার আদান-প্রদান
বাস্তবে যার নাই কোনো উত্থান।
বন্ধ থাকে আদান-প্রদান যখন তুমি ব্যস্ত,
বন্ধু মহলে ভাসবে তখনই তোমার মিথ্যা দম্ভের গল্প।
হঠাৎ কথায় মুখ ভাসিয়ে
ভালোবাসা আসে ঝরঝরিয়ে।
মুখে তখন মিষ্টি পায়চারি
পাগল থেমে বল, অতীতকে আমারা যত্নেই পুষি।
অন্যের সময়ে ফাটে তাদের আত্মা
এড়িয়ে চলা মানুষ গুলো আসলেই কি বোকা?
হয়ত, পারিনি দিতে ছন্দের রূপ,
তবে দেখেছি অনেক গিরগিটির বদলানো মুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ