তোমাকেই তো চেয়েছি কালের স্রোতে ভেসে ভেসে বার বার
আবহমান কাল থেকে সমস্ত চাতুরী, প্রবঞ্চনা
আর হীনমন্যতাকে দূরে ঠেলে - শোষণ মুক্ত
এক সমাজে নিজের মতো করে - তোমাকে পাবো বলে।
ব্যর্থতার ক্ষত আছে হৃদয়ে - মিথ্যাচার ওত পেতে আছে,
বোবারা শুনে এখন ভালো এই অসহিষ্ণু সমাজে।
তবু আমি মুক্ত মন নিয়ে তোমাকেই চেয়েছি বারে বারে
শীতের নরম বিকেলে আমার প্রেমের উষ্ণতা নিয়ে।
তোমাকে আমার বড় প্রয়োজন - জীবনের এই গভীর
রক্তাক্ত সময়ে - এই অশান্তির সামাজিক কোলাহলে
কিছু আশ্বাস, কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা, কিছু শান্তি পাবো বলে।

0 মন্তব্যসমূহ