মায়া // পদ্মশ্রী মজুমদার

তুমি এলেই ভরে উঠে
আমার সংসার।
উঠোনের বালিতে
ঝিকিয়ে উঠে অভ্র,
আসবাবের ফাঁকে
মাকড়সা জাল বুনে,
মাছেরা সন্তানবতী হয়।

তুমি এলেই ভরে উঠে
মায়ার সংসার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ