(উৎসর্গ : জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে)
আকাশে বাতাসে ঝুলে আছে বেদনার নীল নীল
আর্তনাদ। হায়েনার জড়ীভ‚ত জটিল চক্রান্তে
কালের করুণ সুর। পাথরে ছিল না কোনো দিল-
সবকিছু, সারারাত চক্রবাণে চলে মহাভ্রান্তে।
ক্লান্তিহীন শাদা-কালো পাথরের গায়ে বিষ ঢালে
ভেসে যায় লাল রক্তে আলোড়িত কবিতার খাতা
মুক্তির সংগ্রাম ভেসে যায় বেদনার বর্বরিত কালে
অবশেষে ঝরে যায়, বনের বাহারি ঝরা পাতা।
মানুষের ভালোবাসা, উদ্বেলিত আলিঙ্গনে ধরা
হাত। নাক মুখ চোখ- সাহসের প্রতিটি কদম
ভুলিনি আমরা, আমি। এদেশের মানুষ, আদম
সন্তান। এখন সারা দেশে, সবখানে বন্যা, খরা।
সব শেষ হয়ে গেল। শেষ- বজ্রকণ্ঠ, চিৎকার
সবুজের জয়পালে কালো কুষ্ঠ কালবেলা-ফুৎকার।

0 মন্তব্যসমূহ