পৃথিবীর নিকট // রাহুল শীল।

কেন আজ চারিদিকে শুধুই নিস্তব্ধতা,
ব্যস্ত পাড়াটা এখন জনমানবহীন,
সূর্য যেন অভিশপ্ত হয়ে গেছে-তার আলো,তেজ নেই।
চাঁদ যেন মলিনতার জোতস্না ছড়াচ্ছে, তারও মন ভালো নেই।
শতাব্দীর পর শতাব্দী যে হিংস্রতা কায়েম রেখেছি,
তার কারণ অহঙ্কার,পেশি শক্তি,মেধা,লোভ ইত্যাদি।
তবে কি এই হিংস্রতার পর্বে কেউ ইতি টানল!!
নাকি এই সভ্যতা স্বাদ পাচ্ছে বহু শতাব্দীর করা হিংস্রতার??
পৃথিবীর চোখে ভয়ানক ভবিষ্যত উঁকি দিচ্ছে!
এই দুর্দিনের জন্য আমরা কি দায়ী নয়!!
নাকি পৃথিবীও বলছে--"অনেক করলি তোরা, এবার তোদের শুধরে নেয়ার পালা"!!!!!
চলো তবে আর দেরি নয়, সবাই মিলে আকুতি করি পৃথিবীর নিকট--
"শেষ সুযোগটা দাও তবে,নিজেদের শুধরে নেয়ার"!!




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ