সবাইকে চলে যেতে হয় // চিত্তরঞ্জন দেবভূতি

এক সময় সবাইকে চলে যেতে হয় অজানা দেশে,
জল যেখানে বাষ্প হয়ে
মেঘের সাথে গিয়ে মেশে
তারপর আছে মহাশূণ্য
নক্ষত্র মালা,স্বর্গ ভূমি বলে কেউ কেউ,তাই দরকার কিছু করা পূণ্য
এমন কথা হয়তো কখনো শুনেছো তুমি!

কেউ বলে ঈশ্বর আছে
কেউ বলে ঐ সব কিছু নাই,বিবেকানন্দ বলতেন
'জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর'—তাই দেখি লক্ষ লক্ষ লোক ছুটে চলে আজও  জীবদের কাছে৷

এই জগতের সব খেলা
এক সময়  শেষ হলে পড়ে,
মিশে যেতে হয় ধোঁয়া হয়ে অথবা মাটিতে,
সেখানে কেমন সুখ?বুঝি না, এখন যে আমি আছি তোমাদের মতো এই সংসারে,এই ঘরে!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ