মহামারীর উষ্ণ শ্বাসে
ক্লান্ত পৃথিবীর গাল বেয়ে ঝরছে নোনা জল
প্লাস্টিক পড়া মুখোশরা মূক রূপকে ব্যস্ত
নেট আর ওয়েবসাইটের পাতায় পাতায়
নব জাতকটিও রাতের শেষে গোপনে
ভবিতব্যের প্রত্যাশায় বালুঘড়ি আঁকে;
নির্মল নদীতে ভ্রমরগুলো পা ডুবিয়ে
স্বপ্নের বাণপ্রস্থে।
জীবানু ঘুমোলে একাকীত্বের
প্রহর হতে বিনাশ হবে বিষাদের রাত,
একদিন মেঘের কার্নিশ বেয়ে
বসুন্ধরায় অধর যাবে শীতল প্রদেশে
প্রতিটি ব্যালকনিতে ফোটে উঠবে
নব অম্বরের সোনালী ফুল।
ক্লান্ত পৃথিবীর গাল বেয়ে ঝরছে নোনা জল
প্লাস্টিক পড়া মুখোশরা মূক রূপকে ব্যস্ত
নেট আর ওয়েবসাইটের পাতায় পাতায়
নব জাতকটিও রাতের শেষে গোপনে
ভবিতব্যের প্রত্যাশায় বালুঘড়ি আঁকে;
নির্মল নদীতে ভ্রমরগুলো পা ডুবিয়ে
স্বপ্নের বাণপ্রস্থে।
জীবানু ঘুমোলে একাকীত্বের
প্রহর হতে বিনাশ হবে বিষাদের রাত,
একদিন মেঘের কার্নিশ বেয়ে
বসুন্ধরায় অধর যাবে শীতল প্রদেশে
প্রতিটি ব্যালকনিতে ফোটে উঠবে
নব অম্বরের সোনালী ফুল।

0 মন্তব্যসমূহ