ছুটির দিন // অভিজীৎ দাস

আশায় আশায় দিন গুনতাম
অপেক্ষার নদী বাঁধ ভাঙে।
আসবে কবে খেলার দিনটি
কর্মের ছুটি রবিবার যে।।
আজ কত রবি গত হলো
নেইকো হিসাব ক্যালেন্ডারে।
সোম মঙ্গল তো জেলখানাতে
রবিবার শুধু ঘুরে বেড়ায়
গ্রাম শহরের অলি গলিতে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ